ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কানাডায় দোয়া মাহফিল

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কানাডায় দোয়া মাহফিল
×

.

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ১০:২৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ | ১০:৩৯

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে কানাডায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। কানাডার ক্যালগেরির বাইতুল মুকাররাম ইসলামিক সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এক বিবৃতিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি জানিয়েছে, ‌‌‘বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও আমাদের দেশের মানুষের এই দুঃখ দুর্দশার দিনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।’

দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন

×