কোভিড-১৯ নিয়ে কানাডার ক্যালগেরিতে ভার্চুয়াল আলোচনা
আলবার্টা (কানাডা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ২১:৫১ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ২৩:১৯
কোভিড-১৯ সংকট এবং এই মহামারী ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে কি বার্তা দিল তা নিয়ে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভার্চুয়াল আলোচনা। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা এবং কানাডার সময় শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই আলোচনা।
ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আর এক্স মীমস এর পরিচালক আহমেদ হোসেন শাহিনের সঞ্চালনায় ‘কোভিড-১৯ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে কি মেসেজ দিল’ এর উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে এ আলোচনা।
আহমেদ হোসেন শাহিন বলেন, কঠিন এক সময় পার করছি আমরা। এ সময়ে সচেতনতার সাথে আমাদের ওষুধ শিল্পকে যেমন প্রস্তুত থাকতে হবে তেমনি পিপল ম্যানেজমেন্টকেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়গুলো উঠে আসবে আমাদের ভার্চুয়াল আলোচনায়।
আলোচনায় অংশগ্রহণ করবেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, কার্ডিওলজিস্ট ডা. মিজানুর রহমান, পপুলার ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সাহা, টীম ফার্মার ডিরেক্টর মার্কেটিং মো. আমিনুল ইসলাম, গ্লোব ফার্মার চিফ মার্কেটিং অফিসার হুমায়ুন কবির, জেসন ফার্মার ম্যানেজার মো. মকবুল হোসেন, এশিয়াটিক ফার্মার হেড অব মার্কেটিং মো. মাসুম চৌধুরী, মুন্ডি ফার্মার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জামিল উদ্দীন মজুমদার, জিসকা ফার্মার জেনারেল ম্যানেজার ইফতেখাইরুল আলম, কুমুদিনি ফার্মার জেনারেল ম্যানেজার গোলাম জীলানি এবং এলকো ফার্মার ম্যানেজার মো. আবদুর রব।