নিউইয়র্কে কোর ভিশনের ‘পিঠা উৎসব’
উৎসবে আগতদের কয়েকজন -সমকাল
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৭:২২
কোর ভিশন ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘পিঠা উৎসব’অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় গত শনিবার জ্যাকসন হাইটসের কোর ভিশন কনভেশন হলে প্রতিযোগিতামূলক এই পিঠা উৎসব বিকেলে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।
সেবামূলক সংস্থা কোর ভিশন ফাউন্ডেশনের এই আয়োজনে সহযোগী ছিল অটিজম সোসাইটি হ্যাবিটেশন অ্যাসোসিয়েশন (আশা), ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউস, ল’ অফিস অব অ্যান্ড্রু পার্ক ও কেলার উইলিয়াম রিয়েলটি ল্যান্ডমাক।
পিঠা উৎসবে কোর ভিশন ফাউন্ডেশন আয়োজিত সামার সকার ক্যাম্পে অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে।
কোর ভিশনের নির্বাহী পরিচালক নাজ ইসলামের পরিচালনায় পিঠা উৎসবে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ‘আশা’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান।
তিনি বলেন, আমরা অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে কাজ করি। তারাও যে সমাজের অংশ তা প্রমাণে আমরা সচেষ্ট। তাদেরকে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার জন্য কাজ করি। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বেশ কিছু অটিস্টিক শিশু-কিশোর অংশ নিচ্ছে। তাদের স্বাভাবিক জীবনের পথে পরিচালিত করে পারাই আমাদের সাফল্য।
কোর ভিশনের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমরা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের কমিউনিটিকে বদলে দেওয়ার চেষ্টা করছি। আমরা উদ্যোক্তা হবার জন্য মানুষকে উৎসাহ দেই। পথ দেখাই।
