কানাডায় ‘স্মৃতির মিনার হোক লুটেরা মুক্ত’ শীর্ষক আলোচনা সভা
কানাডায় ভার্চুয়াল আলোচনা সভা
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৩৭ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৮
কানাডার অন্টারিও শহীদ মিনার নির্মাণ কমিটি (আইএমএলডি) থেকে দুইজনকে বহিষ্কারের দাবিতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাহবুব চৌধুরী রনির সঞ্চলানায় আলোচনায় টরন্টোর বিভিন্ন সংগঠনের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা শহীদ মিনার কমিটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারাই শহীদ মিনার নির্মাণের কমিটি থেকে চিহ্নিত অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কারের আহ্বান জানান।
বক্তারা বলেন, শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের চেতনা-মর্যাদাকে অম্লান রাখতে হবে। শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়ায় আমরা এমন কোনো বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেখতে চাই না।
সভায় বক্তব্য দেন-ব্যারিস্টার আলমগীর হোসাইন, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, ফাইজুল করিম, সুমন সাঈদ, মাসুক মিয়া, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সাকের মোস্তফা চৌধুরী, মৈয়ত্রী দেবী, আনম ইউসুফ, আসাদ নিশু, আইরিন, রাজিবুর, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ইসমত আরা, মুনির রশিদ, সোলায়মান তালুকদার, ইলিয়াস খান, লিটলী রায়, মামুনুর রশীদ, সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ড. সুরভি সাঈদ প্রমুখ।
- বিষয় :
- কানাডা
- আলোচনা সভা
