ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কানাডার ক্যালগেরিতে বর্ষবরণ

কানাডার ক্যালগেরিতে বর্ষবরণ
×

কেক কেটে নতুন বছর বরণ- সমকাল

কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ২২:০২

বরফাচ্ছন্ন কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙালিরা স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিল। 

সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই প্রবাসী বাঙালিরা ভালোবাসা ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হতে থাকে। বছরের প্রথম দিন ক্যালগেরির বিভিন্ন স্থানে ছিল প্রবাসী বাঙ্গালীদের মিলন মেলা। 

নতুন আশায় বুক বেঁধে শান্তি আর সুখের প্রত্যাশায় অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানের মধ্যে ছিল পুরাতন আর নতুন বছরকে নিয়ে আলোচনা, ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে বর্ষবরণের কেক কাটা,  স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিরোমন্থন।

আরও পড়ুন

×