ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৭

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৭
×

পলাশবাড়ী থানা। ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৪:০৯

গাইবান্ধায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা খাতুন (২৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। রোববার সকালে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়া পাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস ঠুটিয়া পাকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রিক্তা খাতুন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাস ও মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×