ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমানা পেরিয়ে অনেক দূর

লেখাপড়ার পাশাপাশি আর যা কিছু

সীমানা পেরিয়ে অনেক দূর
×

লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল ও সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ততা স্কলারশিপের দৌড়ে এগিয়ে রাখবে আপনাকে... ছবি : সাহস

ফাহমিদা রিমা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০৬:৪৬

| প্রিন্ট সংস্করণ

বিদেশে পড়ার স্বপ্ন দেখেন অনেকেই। যারা এই স্বপ্নের পথে হাঁটছেন তাদের প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি সৃজনশীল বিভিন্ন ক্লাব ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে কেমন করে এগিয়ে যেতে পারেন স্বপ্নের পথে তা জানাচ্ছেন ফাহমিদা রিমা

বিদেশে পড়ার স্বপ্ন দেখেন অনেকেই। যারা এই স্বপ্নের পথে হাঁটছেন তারা সম্ভাব্য বিষয়গুলো বিবেচনার পর নিজেকে প্রশ্ন করুন–কেন যেতে চান। কারণগুলো খুঁজে বের করতে সময় নিন। এসব কারণের সঙ্গে জড়িয়ে আছে আপনার ভবিষ্যৎ। হয়তো আপনি নতুন একটি সংস্কৃতি সম্পর্কে জানতে ইচ্ছুক অথবা নতুন ভাষা শিখতে চান, কিংবা নিজের পড়ালেখার ক্ষেত্রকে ভিন্নমুখী করতে বা আন্তর্জাতিক মানসম্পন্ন ডিগ্রি পেতে চান। কারণ যাই হোক, নোট বইয়ে সেসব লিখুন।

সবার আগে প্রয়োজন
পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করাই প্রথম কাজ। পরীক্ষার ফলের চেয়ে সত্যিকার শিক্ষা কাজে আসবে এখানে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। তবে চীন, জাপান, জার্মানি, ফ্রান্স–এসব দেশে যেতে চাইলে সেসব দেশের ভাষা শিখে নেওয়া ভালো। শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ইংরেজি করে নিতে হবে। পাসপোর্টে যাতে কোনো সমস্যা না থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন তার খরচ বহন করা আপনার পক্ষে সম্ভব কিনা, সেটাও মাথায় রাখুন। এটি আপনার মতো কর্তৃপক্ষের কাছেও গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করেন, ব্যয়ভার বহন করা আপনার পক্ষে সম্ভব নয়, তবে ভিসা পাবেন না আপনি। অনলাইনে নিজেই সব কাজ সেরে নিতে পারেন। তবে কোনো এডুকেশন কনসালট্যান্সি ফার্মের মাধ্যমে কাজ করতে চাইলে তাদের সম্পর্কে খোঁজখবর নিন।

কোর্স বাছাই 
পেশাগত উন্নতির পাশাপাশি সঠিক লক্ষ্যে পৌঁছতে কোন পেশা আপনার জন্য উপযুক্ত তা খুঁজে বের করুন। বিশ্বায়নের এ সময়ে উচ্চশিক্ষার হাজারো কোর্সের মধ্যে আপনাকে এমন একটি কোর্স বেছে নিতে হবে, যা আপনার ভবিষ্যৎ পেশাগত দক্ষতার প্রস্তুতি হিসেবে গণ্য হবে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি নতুন বিষয়ও বেছে নিতে পারেন। আমাদের দেশে প্রচলিত নয়, কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এবং চাহিদাসম্পন্ন এমন বিষয় পছন্দ করতে পারেন। তবে সাধারণত বিদেশের পাশাপাশি আমাদের দেশেও যথেষ্ট চাহিদা আছে এমন কোর্সকে উচ্চশিক্ষার জন্য নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।

ক্রেডিট ট্রান্সফার 
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো একটি কোর্সে কিছুদিন পড়াশোনা করেছেন বা করছেন। এখন আপনি ওই কোর্সেই বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী। সে ক্ষেত্রে দেশে সম্পকৃত কোর্সটির ক্রেডিট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এক্সেমশন দাবি করতে পারেন। আপনার কোর্সটির জন্য কতটুকু ক্রেডিট পাবেন তা নির্ধারণ করবে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লেখাপড়ার পাশাপাশি যেসব বিষয় গুরুত্বপূর্ণ
বিদেশি কলেজে আবেদনের জন্য প্রয়োজন রাজ্যের যোগ্যতা। শুধু রেজাল্ট গুরুত্বপূর্ণ নয়, শিক্ষক ও কাউন্সিলরও গুরুত্বপূর্ণ। এছাড়াও
নাচ, গান আর ডিবেটিং ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা থাকলে সহজেই মেলে স্কলারশিপ। পিএসসি পরীক্ষার পর শিমুল যুক্ত হয় ডিবেটিং ক্লাবের সঙ্গে। এই ক্লাব থেকে পায় আত্মবিশ্বাসের নতুন মন্ত্র। যোগ দেয় নৃত্যদলেও। ডিবেট করে পেয়েছে অনেক অ্যাওয়ার্ড। যুক্ত হয় অন্যান্য কালচারাল ক্লাবের সঙ্গেও। তবে ক্লাসের রেজাল্টও ছিল ঈর্ষণীয়। এতোকিছুর পরও শিমুল মনে করেন, শিক্ষক ও কাউন্সিলরও গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে রাখতে হয় ভালো সম্পর্ক। এই সম্পর্ক গড়ে ওঠে ভালো কাজের মাধ্যমেই। প্রতিযোগীর ইনিশিয়েটিভও গুরুত্বপূর্ণ। এসব ঠিক থাকলেই স্কলারশিপের লাইনে এগিয়ে থাকা যায়। 
যুক্তরাষ্ট্রের জেফারসন স্কলারশিপ নিয়ে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছেন স্কলাস্টিকার সাবেক শিক্ষার্থী শাফকাত ওয়াহিদ প্রিতম। প্রস্তুতির কথা জানতে চাইলে প্রিতম বলেন, ‘চতুর্থ শ্রেণি শেষ না হতেই আমি যুক্ত হয়েছিলাম স্কলাস্টিকা ডিবেটিং ক্লাবের সঙ্গে। পঞ্চম শ্রেণিতে উঠে যোগ দিই নাট্যদলে। এরপর অন্যান্য কালচারাল ক্লাবের সঙ্গেও যুক্ত হই। এসব দক্ষতা আমাকে এগিয়ে দিয়েছে স্কলারশিপের ক্ষেত্রে।’

বলি...
বর্তমানে প্রায় প্রতিটি দেশেরই বিভিন্ন বিভাগের নিজস্ব সরকারি ওয়েবসাইট আছে। নির্দিষ্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুঁজে ভিজিট করুন এবং সেখানকার শিক্ষা ব্যবস্থা, খরচ, স্কলারশিপ তথ্য, আবাসন ব্যবস্থা, জীবনধারা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিন। 

আরও পড়ুন

×