হিমালয় অভিযানে চার কন্যা
এভারেস্টজয়ী নিশাত মজুমদারসহ নেপালে চার কন্যা ছবি : সংগ্রহ
ফাহমিদা রিমা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৬:৪২
| প্রিন্ট সংস্করণ
দেশের জন্য নিশ্চয়ই এটি ভালো খবর! এভারেস্টজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে চার কন্যা যাচ্ছেন হিমালয় অভিযানে। মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে ইউনেস্কোর পক্ষ থেকে এই অসামান্য দৃঢ় অভিযাত্রীদের হাতে দেশের পতাকা তুলে দেওয়া হয়।
বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পায় ২০২৪-এ। কালোত্তীর্ণ রচনার অনুপ্রেরণায় শুরু হয়েছে নারী অভিযাত্রীদের সঙ্গে নিয়ে আয়োজন–সুলতানাস ড্রিম আনবাউন্ড, সঙ্গে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর আর মাস্টারকার্ড। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অভিযাত্রীরা যাচ্ছেন পাহাড়ে। এরই মধ্যে হিমালয়কন্যা নেপালে পৌঁছে গেছেন আমাদের চার সর্বজয়া অভিযাত্রী, এবারের গন্তব্য দুর্গম অন্নপূর্ণা রিজিয়ন। আমরা তাদের অভিযানের সাহসী গল্পের অপেক্ষায়!
- বিষয় :
- কন্যা সন্তান
