ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রেরণা

পিছুডাকে কান না দিয়ে এগিয়ে চলুন গন্তব্যে...

পিছুডাকে কান না দিয়ে এগিয়ে চলুন গন্তব্যে...
×
×

জেনি কিম ছবি : সংগ্রহ

আরমান খান

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

জেনি কিম। কেপপ জগতের জনপ্রিয় তারকা এবং ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের সদস্য। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিজস্ব স্টাইলের জন্য বিশ্বজুড়ে তরুণদের কাছে আলোচিত এই তারকার বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান

অনেকেই আমার কাছে পরামর্শ চান। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর! তবে আমি মনে করি তরুণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৎ থাকা ও আত্মবিশ্বাসী হওয়া। এতে পুরো পৃথিবী আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ।

স্বপ্ন বাস্তবায়নে...
আমরা সবসময় তারকাদের অনুসরণ করি। নিজেও তারকা হতে চাই। অনেকে এই পথে আগাতে না পারলে মানসিক শক্তি হারিয়ে ফেলি। আমি বলতে চাই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সময়টুকু ব্যয় করছেন, তাকে একটি বিশেষ মুহূর্ত হিসেবে গড়ে তুলুন। নিশ্চিত করুন– আপনি এমন কিছু করছেন 
যা ভবিষ্যতে যখন আপনি পেছন ফিরে 
তাকাবেন, তখন যেন নিজের ওপর 
গর্ব বোধ করতে পারেন। 

নিজেকে ভালোবাসুন
মনে রাখবেন, আমরা কেউই পৃথিবীতে স্বয়ংসম্পূর্ণ এবং নিখুঁত নই। পরিশ্রম করে নিজেদের গড়ে নিতে হয়। আপনারা হয়তো তারকাদের দেখেন, কিন্তু তাদের পরিশ্রম দেখেন না। আমি সবসময় নিজেকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করি। আসলে প্রকৃত সুখ শুরু হয় নিজেকে মেনে নেওয়ার মধ্য দিয়ে। তাই নিজের সমস্ত ত্রুটি ও দুর্বলতা নিয়েই নিজেকে ভালোবাসুন। 

ঝুঁকি নেওয়ার মানসিকতা
ভয় অনেক সময় আমাদের এগোতে দেয় না। তাই ভয়কে কখনও আপনার পথ আগলে ধরতে দেবেন না। মনে রাখবেন, জীবনের সেরা মুহূর্ত আসে ঝুঁকি নেওয়ার মধ্য দিয়েই। চ্যালেঞ্জকে আলিঙ্গন করুন। কারণ এগুলোই আপনার চরিত্রকে গঠন করবে; একই সঙ্গে আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।

আত্ম-মূল্যায়ন
তরুণরা পথ চলতে গিয়ে প্রচুর পিছুডাক শোনে। এই ডাক শোনা যাবে না। ডাক কানে এলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন। বাইরের দুনিয়ার কোলাহল বা সমালোচনায় কান না দিয়ে নিজের মানসিক শক্তির ওপর জোর দিন। মনে রাখবেন, আপনার মূল্য অন্য কারও মূল্যায়নের ওপর নির্ভর করে না। বরং এটি আপনার ভেতর থেকেই তৈরি করতে হবে। যত দ্রুত এই কাজটা করতে পারবেন তত দ্রুত এগিয়ে যেতে পারবেন এবং মানসিক স্বস্তির সঙ্গে দিন পার করতে পারবেন।  

আপন অস্তিত্ব
কোন একজন মানুষের তারকা হয়ে ওঠার কঠোর পথচলায় থাকে নানা ঘটনা, চ্যালেঞ্জ ও পরিশ্রম। এসবের সমন্বয়ে তারকা নামের বৃক্ষ হয়ে ওঠেন কেউ কেউ। তবে শিক্ষা, অধ্যবসায় ও প্রচেষ্টার এক অধীর আগ্রহ থেকে আমাদের পক্ষে যা হতে চাই, তা হয়ে ওঠা সম্ভব! আমাদের প্রয়োজনীয় ‘পানি’কে প্রবাহিত করে ও বেছে নিয়ে আমরা নিশ্চিতভাবে পারি ঘ্রাণ, নির্যাস ও জীবনকে আস্বাদন করতে। এত কথার মূল কথা অস্তিত্ব। আপনি যদি নিজের অস্তিত্ব ভুলে যান তবে আপনার পক্ষে নিজস্বতা ধরে রাখা সম্ভব নয়! 

আরও পড়ুন

×