এলো 'বাছবিচার' ও 'প্রিন্ট পোয়েট্রি'র ইন্টারভিউয়ের ৬ বই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১০:০৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ১০:১৪
প্রকাশিত হলো বিশ্বখ্যাত ছয় জন লেখক-কবির ছয়টি ইন্টারভিউয়ের বই। অনলাইন প্লাটফর্ম বাছবিচার (www.bacbichar.net) ও প্রিন্ট পোয়েট্রি পাবলিকেশন থেকে সম্প্রতি 'ইন্টারভিউ সিরিজ'-এর বই ছয়টি প্রকাশিত হয়। এ লেখক-কবিরা হলেন- আর্নেস্ট হেমিংওয়ে, পাবলো নেরুদা, টি.এস. এলিয়ট, ইতালো কালভিনো, ওরহান পামুক ও হারুকি মুরাকামি।
জনপ্রিয় সাহিত্য পত্রিকা দ্য প্যারিস রিভিউ'তে 'দ্য আর্ট অব ফিকশন' ও 'দ্য আর্ট অব পোয়েট্রি' শিরোনামে এ ইন্টারভিউগুলো ছাপা হয়। বইগুলো সেই ইন্টারভিউগুলোর বাংলা তরজমা। বইগুলোতে লেখকরা সাহিত্য, রাজনীতি, দর্শন বিষয়ে তাদের মতামতের বাইরে নিজেদের লেখালেখির নানান টেকনিক বিষয়ে ডিটেইল কথা বলেছেন। বইগুলো বাংলায় তরজমা করছেন- কে এম রাকিব, তৌকির হোসেন, তুহিন খান, মঈন উদ্দিন, ইমরুল হাসান ও তানভীর হোসেন।
প্রতিটা বইয়ের পেজ সংখ্যা ৩২ থেকে ৪০ এবং দাম ১০০ টাকা করে। বইগুলো রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জনান্তিক-এর স্টলে পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও পাওয়া যাবে এ ছয় বই। এ বিষয়ে 'প্রিন্ট পোয়েট্রি ইন্টারভিউ সিরিজ' ফেসবুক পেজে বিস্তারিত জানা যাবে।
