ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’ বইয়ের মোড়ক উন্মোচন

‘প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’ বইয়ের মোড়ক উন্মোচন
×

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা-সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৪

ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার সংকলন ‘প্রিমা ডোনা-অ্যান ইনফিনিট জার্নি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের অনেক ব্যক্তিত্ব। 

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন-জাতীয় অধ্যাপক ডা. আনিসুজ্জামান, কণ্ঠ শিল্পী কনক চাঁপা চাকমা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান, স্থপতি মোস্তফা খালিদ পলাশ, কসমস বুকস এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

বইটি সম্পর্কে নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ‘আমার সৃজনশীল যাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এ বই। বইটি প্রকাশের মাধ্যমে আমি দেশের সৃজনশীল প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার অনুপ্রেরণা দিতে চেয়েছি এবং শিল্পের প্রতি অদম্য আগ্রহকে উৎসাহিত করতে শিল্প সচেতন পরবর্তী প্রজন্মকে বইটি উৎসর্গ করেছি। বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত বলেও জানান তিনি।’

প্রসঙ্গত, নাজিয়া আন্দালিব প্রিমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘অঙ্কন ও চিত্রায়ন’ বিষয়ে স্নাতকোত্তর করেছেন। তার ক্যানভাসে সর্বদা ঐতিহ্যগত বা ডিজিটাল-নারী প্রতিনিধিত্বের বিষয়টি রূপক অর্থে ফুটে ওঠে। ২০১৯ সালে বিশ্বের অন্যতম লা বিয়েনেল দা ভেনেজিয়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেন তিনি। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×