ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাগমুক্ত প্রেশার কুকার

দাগমুক্ত প্রেশার কুকার
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

দ্রুত রান্নার জন্য অনেকেই প্রেশার কুকার ব্যবহার করেন। মাংস, ডাল, খিচুড়ি তো বটেই, অনেকে ভাতও রাঁধেন প্রেশার কুকারে। এতে রান্নার ঝামেলা অনেকটাই কমে। সময়ও বাঁচে। তবে প্রতিদিন রান্নার পর এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নয়তো কালো দাগ পড়ে যাবে এবং প্রিয় কুকারটি রান্নার অনুপযোগী হয়ে যাবে। 
lপ্রেশার কুকার পরিষ্কার করার পানি গরম করুন। এরপর গরম পানি ঠান্ডা করুন। এতে কয়েক ফোঁটা ডিশওয়াশার মেশান। স্ক্রাবারের সাহায্যে কুকার পরিষ্কার করুন। এই পদ্ধতিতে কুকারের কালো ও লালচে দাগ সহজেই দূর হয়ে যাবে।
lপ্রেশার কুকার পানিভর্তি করে ২টি লেবু দিয়ে দিন। চুলায় ১০ মিনিট ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে স্ক্রাবারে ডিশওয়াশ মিশিয়ে কুকারটি পরিষ্কার করুন।
lদাগ দূর করতে ভিনেগার বেছে নিতে পারেন। কুকারে পানি ভরে তাতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে সারারাত ঢেকে রাখুন। সকালে কুকারে কিছু ডিশ ওয়াশ রেখে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। কিছুক্ষণের মধ্যেই কুকারটি নতুনের মতো চকচক করবে।
lপেঁয়াজের খোসা দিয়েও প্রেশার কুকার পরিষ্কার করা যায়। এর জন্য কুকারে পানি ভরে পেঁয়াজের খোসাসহ ঢেকে রাখুন। চুলায় বসিয়ে প্রায় ২০ মিনিট ধরে খোসা সমেত পানি ফোটান। ঠান্ডা হলে পরিষ্কারক দিয়ে পরিষ্কার করে নিন। 

আরও পড়ুন

×