ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

এ সময় ব্যাগে যা রাখবেন

এ সময় ব্যাগে যা রাখবেন
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৭:০৩

| প্রিন্ট সংস্করণ

দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই গরমে রোদের তাপ দেখে বাইরে বের হতে মন চায় না। কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়। যারা এ সময় ঘর থেকে বের হচ্ছেন তাদের ব্যাগে কিছু জিনিস রাখা জরুরি। 

ব্যাগের ধরন
এই গরমে টোটা ব্যাগ, বাকেট ব্যাগ, বড় ঝোলানো কাঁধ ব্যাগ বেছে নিতে পারলে ভালো। 

পানির বোতল
এই গরমে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস পানি। গরমে শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করতেই হবে। প্লাস্টিকের বোতলে পানি না খেলে ব্যাগে একটু ভালো মানের স্টেইনলেস স্টিল, ফুড গ্রেড বোতল রাখতে পারেন। যেখানে-সেখানে পানি না খেয়ে নিজের বোতলে রাখা পানি পান করুন। 

সানস্ক্রিন
গরমে ব্যাগে সানস্ক্রিন রাখার চেষ্টা করুন। রোদের তাপ থেকে নিজের ত্বককে বাঁচাতে সানস্ক্রিনের জুড়ি নেই।  দুই থেকে তিন ঘণ্টা পরপর সানস্ক্রিন লাগাবেন। শুধু মুখে নয়–হাত, গলা, পায়েও সানস্ক্রিন লাগানো জরুরি। ঘর থেকে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগেই সানস্ক্রিন লাগালে ভালো। 

ছাতা ও সানগ্লাস
সূর্যের তাপ থেকে বাঁচতে ব্যাগে ফোল্ডিং ছাতা রাখুন। রোদের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে ব্যাগে সানগ্লাগ রাখুন। যারা পাওয়ার চশমা ব্যবহার করেন তারাও পাওয়ার অ্যাডজাস্ট করে সানগ্লাস ব্যবহার করতে পারেন।  

বডি স্প্রে ও পারফিউম
গরমে ঘেমে শরীর থেকে দুর্গন্ধ বের হতে পারে। এ জন্য ব্যাগে মিনি বডি স্প্রে বা পারফিউম রাখতে পারেন। 

ফেস মিস্ট                                     
এ সময় মুখ ঘেমে চিটচিটে হয়ে যায়। আবার পানিশূন্যতার কারণে মুখ শুষ্কও হয়ে যায়। এ জন্য ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। সময়মতো মুখে স্প্রে করে নেন। এতে মুখের ক্লান্তির ভাব দূর করবে।

চ্যাপস্টিক ও লিপবাম
গরমে পানিশূন্যতার কারণে ঠোঁট শুকিয়ে যেতে পারে। এ জন্য ব্যাগে লিপবাম বা চ্যাপস্টিক রাখতে পারেন। v

আরও পড়ুন

×