ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজ্ঞানে যুক্তিতে জমজমাট দিন

বিজ্ঞানে যুক্তিতে জমজমাট দিন
×

ময়মনসিংহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জিলা স্কুল এবং রানার্সআপ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অতিথি, সুহৃদ ও বিতার্কিকরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৮

| প্রিন্ট সংস্করণ

দেশজুড়ে চলছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৫। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। দ্বিতীয় দফায় ১১ ও ১৩ সেপ্টেম্বর ১৭ জেলায় দিনব্যাপী উৎসবমুখর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের উৎসব

ময়মনসিংহ 
ময়মনসিংহে জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জয়ী দলের শিক্ষার্থী অরিজিত চৌধুরী মনন। শিক্ষা বোর্ডের উপসচিব (আইন) মহা. মশিউল আলমের পরিচালনায় উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক সফিউদ্দিন সেখ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

শেরপুর 
শেরপুরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় নবারুণ পাবলিক স্কুল দল। শ্রেষ্ঠ বক্তা জয়ী দলের ইবসার হোসেন আর্থি। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান। সুহৃদ সভাপতি শিক্ষাবিদ মো. বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক শুভঙ্কর সাহা ও রজত সাহা অন্তু।

জামালপুর 
জামালপুরে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং কোয়ার্ক পাবলিক স্কুল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের দলনেতা আসমাহু সাদিকা সোয়াইবা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সুহৃদ সভাপতি অধ্যাপক আব্দুল হাই আলহাদী, সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসেন প্রমুখ। 

নেত্রকোনা 
নেত্রকোনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং  আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সামিয়া ইসলাম। উদ্বোধন করেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ননীগোপাল সরকার। সুহৃদ সভাপতি অধ্যাপক তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক সুস্থির সরকার। 

কক্সবাজার 
কক্সবাজারে প্রতিযোগিতায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা হয় রানার্সআপ দলের ফারিহা আফরান তিথি। সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন চৌধুরী। সুহৃদ সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সুহৃদ জিহাদুল হক শাকির। 

টাঙ্গাইল 
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সৃষ্টি একাডেমি স্কুল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা চ্যাম্পিয়ন দলের সানজিদা তালুকদার সিনহা। উৎসব উদ্বোধন করেন সরকারি কুমুদিনী মহিলা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুহৃদ সভাপতি রাশেল আদনান। 

মানিকগঞ্জ 
মানিকগঞ্জে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল ইসলাম। উৎসব উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক মোল্লা। 

ফরিদপুর
ফরিদপুরে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের জায়েদ মোহাম্মদ সালেম। উৎসব উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। বিচারক ছিলেন সাব্বির আহমেদ, সালাউদ্দিন খান, সিহাব মিয়া, হাফিজুর রহমান ও মাহফুজ মুরসালিন মিরাজ।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে সরকারি জিলা স্কুল। সেরা বক্তা বিজয়ী দলের নেতা আরিবা মারজান আরা। বিচারক ছিলেন শিক্ষক মাহমুদ আলী খন্দকার, মনোজ রায়, হাচান ইমাম, লিটন বিশ্বাস, ফকরুজ্জামান ও জুলফিকার আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, সাংবাদিক মাহবুব হোসেন প্রমুখ। 

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে প্রতিযোগিতায় এ ভি জে এম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা বিজয়ী দলের নেতা ইবতেদা ইবনাত বুশরা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান, সুহৃদ সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, শিক্ষক সুমন শেখ, লাকী আক্তার সুমি, আতিকুর রহমানসহ সুহৃদরা।

মাদারীপুর
মাদারীপুরে চ্যাম্পিয়ন হয়েছে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে মাদারীপুর আলহাজ্ব আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে চ্যাম্পিয়ন দলের প্রেয়সী মণ্ডল তোয়া। উপস্থিত ছিলেন সুহৃদ উপদেষ্টা ইয়াকুব খান শিশির, সভাপতি মো. আসাদুজ্জামন সবুজ, সম্পাদক সোহেল গাজীসহ অন্য সদস্যরা।

শরীয়তপুর
শরীয়তপুরে বিতর্কে চ্যাম্পিয়ন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় নড়িয়া বিহারি লাল উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের ফায়িজা মেহনাজ অথৈ। পুরস্কার বিতরণ করেন মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারিনটেনডেন্ট শিরিন সুলতানা, কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমিন নিপা, বিতর্ক সংগঠক রবিউল আলম রাব্বি ও জাকির হোসেন। 

নরসিংদী
নরিসংদীতে চ্যাম্পিয়ন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় জনতা আদর্শ বিদ্যাপীঠ। সেরা বক্তা রানার্সআপ দলের আসাদুজ্জামান জিসান। উপস্থিত ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, অধ‍্যাপক গোলাম মোস্তাফা মিয়া, মাইনুল ইসলাম মীরু, জহিরুল ইসলাম মৃধা, কবি আসাদ সরকার, শিক্ষক নাজমুল হক প্রমুখ অতিথি ও সুহৃদরা।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের জয়ীতা বিশ্বাস। উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ নাজমা বেগম। পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল গণিসহ অতিথি ও সুহৃদরা।

কুমিল্লা
কুমিল্লায় চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। সেরা বক্তা রানার্সআপ দলের নেতা তাসপিয়া আক্তার আলো। পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনসহ অতিথি ও সুহৃদরা।

ফেনী
ফেনীতে চ্যাম্পিয়ন সরকারি পাইলট হাই স্কুল এবং রানার্সআপ হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা রানার্সআপ দলের সুরাইয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। অতিথি ছিলেন এআইইউর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ফারহানা রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত খান, সাংবাদিক একেএম আবদুর রহীম, শিক্ষক এটিএম শামসুল হক, ফারুক আহমাদ, শিক্ষানুরাগী হুমায়ূন পাটোয়ারী। সঞ্চালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম।

পটুয়াখালী
পটুয়াখালীতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের সৈয়দ ইফতেখার আহমেদ। উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। বিতর্ক সমাপনীতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ, শিক্ষক মো. রাশেদুল হাসানসহ অতিথি ও সুহৃদরা। 

আরও পড়ুন

×