ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুরু হয়েছে প্রতিভা অন্বেষণ কর্মসূচি

শুরু হয়েছে প্রতিভা অন্বেষণ কর্মসূচি
×

কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা সভায় সুহৃদরা

নাজমুল খান 

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। ৮ মে উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে উদ্বোধনী পর্বের বিষয় ছিল ‘উপস্থিত বক্তৃতা’। প্রতিযোগিতায় মেধাবী সুহৃদ নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সুহৃদ নাদিরা, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাজমুল খান ও সাধারণ সম্পাদক মোসা. হাওলাদার অনু।
সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদ সদস্য সৈয়দ আব্দুল ওয়াদুদ, জেলা সুহৃদ সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক হামিদা আক্তার রিমি, জেলা 
সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী রফিকুল ইসলাম রাহাত, সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাজমুল খান, সাধারণ সম্পাদক মোসা. হাওলাদার অনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. রাহাতুল্লাহ রাহাত, সরকারি মহিলা কলেজ শাখার সুহৃদ মোসা. নাদিরা। ১৫ মে সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক সাপ্তাহিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
সমাপনী বক্তব্যে সালাহউদ্দিন বলেন, ‘শিক্ষা ও জ্ঞানের কোনো শেষ নেই বা পরিধিও নেই। যত শিখবে তত জ্ঞান অর্জিত হবে। জ্ঞানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুহৃদরা সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আলোকিত দেশ গড়বে।’ 
সভাপতি, সরকারি কলেজ, পটুয়াখালী
 

আরও পড়ুন

×