ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুলবাড়ীতে সুহৃদের নবযাত্রা

ফুলবাড়ীতে সুহৃদের নবযাত্রা
×

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সাংগঠনিক আলোচনা শেষে নবগঠিত কমিটির সুহৃদরা

অর্পিতা তাহসিন

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৬:১৩

| প্রিন্ট সংস্করণ

সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ২৪ মে বেলা ১১টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সবার সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে মো. আরিফুল ইসলামকে আহ্বায়ক, অপর্ণা ঐশী, ইয়াসিন আরাফাত ইফতি ও মৃত্যুঞ্জয়কে যুগ্ম আহ্বায়ক এবং নূরী আক্তারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন– সৈয়দা অর্পিতা তাহসিন, লাবণী সরকার, মেহজ্জুন আক্তার, ফাহমিদ বিন আজিজ, নাহিয়ান হাসান, সৈয়দ নাফিস ইয়াসার, মারুফ আহমেদ, খাদিজা আক্তার, শুকদেব রায়, সুমাইয়া তাজমিন সাদিয়া, তারিন সুলতানা তাবাসসুম, হুমায়ুন কবির, মাসুম পারভেজ আবির, আল ইমরান, অমিত চন্দ্র রায়।
আহ্বায়ক কমিটিতে উপদেষ্টামণ্ডলীর মধ্যে রয়েছেন– সাবেক মেয়র মাহমুদ আলম লিটন, সহকারী অধ্যাপক মো. রেজওয়ানুল হক, সহকারী অধ্যাপক কায়সার পারভেজ নান্নু, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মো. খায়রুল আনাম আবেশ, ব্যবসায়ী মনোজ কুমার মল্লিক, ব্যবসায়ী ইকবাল হোসেন বিপ্লব, ব্যবসায়ী বদরুজ্জামান বাদল, সহকারী অধ্যাপক মুরশেদুল আলম শারফী।
সমকালের ফুলবাড়ী প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহমুদ আলম লিটন বলেন, ‘বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিকল্প নেই। সমকাল সুহৃদ সমাবেশ তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি, ফুলবাড়ীর এ নতুন কমিটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, সাহিত্যচর্চা ও মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে।’ তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় সমসাময়িক বিষয়সহ সামাজিক-সাংস্কৃতিক নানা পর্যায়ের সমস্যা ও সমাধানে তারুণ্যের করণীয় নিয়ে আলোচনা হয়। এতে উপদেষ্টা এবং সদস্যরা অংশ নেন।
তরুণ প্রজন্মের সৃজনশীলতা, সাহিত্য-সংস্কৃতিচর্চা ও সামাজিক সচেতনতা বাড়াতে দেশজুড়ে ছড়িয়ে থাকা সমকাল সুহৃদ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে নবগঠিত সদস্যরা যুক্ত হয়ে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটির মাধ্যমে ফুলবাড়ীতে সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। 
নবগঠিত কমিটি আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রমের ওপর ভিত্তি করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে।  
সুহৃদ, ফুলবাড়ী, দিনাজপুর

আরও পড়ুন

×