ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

আমাদের লক্ষ্য ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা

আমাদের লক্ষ্য ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা
×

এএনএম মাহফুজ

এএনএম মাহফুজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড সেবার পরিধি দিন দিন বেড়েই চলেছে। গ্রাহকের নানামুখী চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় রেখে ব্যাংক এশিয়া বিভিন্ন প্রকারের ক্রেডিট কার্ড সেবা এবং কার্ডে লেনদেনভিত্তিক আকর্ষণীয় অফার চালু করেছে। গ্রাহকের ভিন্ন ভিন্ন চাহিদা ও জীবনধারা বিবেচনায় আমরা একাধিক ধরনের ক্রেডিট কার্ড চালু করেছি। এর মধ্যে রয়েছে মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট, মাস্টারকার্ড টাইটেনিয়াম, ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম ও গোল্ড কার্ড। পাশাপাশি ইসলামিক শরিয়াহভিত্তিক ক্রেডিট কার্ড সুবিধাও রয়েছে।
আমাদের কার্ডগুলোতে রয়েছে আকর্ষণীয় ক্রেডিট লিমিট ও সহজ ইএমআই সুবিধা। এছাড়া এসব কার্ড দেশে-বিদেশে ব্যবহার উপযোগী এবং বিভিন্ন মার্চেন্ট আউটলেটে থাকছে বিশেষ অফার। প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট, সারাবছর ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট আমাদের কার্ডকে স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে আমাদের ক্রেডিট কার্ড ব্যবহারে গ্রাহক পাচ্ছেন ফ্যাশন, লাইফস্টাইল ও ইলেকট্রনিক্স পণ্যে আকর্ষণীয় ছাড়। এ ছাড়া নির্বাচিত মার্চেন্টে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, শূন্য শতাংশ ইএমআই সুবিধা, বিশেষ ক্যাশব্যাক এবং ওয়েস্টিন, শেরাটনসহ দেশের প্রায় সব ফাইভস্টার হোটেলে বুফে ইফতারে ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফার।

দেশে কার্ডভিত্তিক পেমেন্ট সম্প্রসারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ডিজিটাল সচেতনতার ঘাটতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে পিওএস মেশিনের সীমিত ব্যবহার, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এ খাতের সম্প্রসারণে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে ইতিবাচক দিক হলো, দেশে ডিজিটাল লেনদেনের হার দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্ম ডিজিটাল পেমেন্টে আগ্রহী। 
কার্ড ব্যবহার জনপ্রিয় করতে ব্যাংক এশিয়ার নানা উদ্যোগ রয়েছে। আমরা গ্রাহক সচেতনতা কার্যক্রম, ডিজিটাল ক্যাম্পেইন, মার্চেন্ট পার্টনারশিপ বৃদ্ধি, নিরাপদ মোবাইল অ্যাপ সাপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট খাতে অনলাইন লেনদেনের ওপর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের লক্ষ্য একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা।
এ খাত সম্প্রসারণে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিজিটাল পেমেন্টে কর প্রণোদনা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বল্পমূল্যে পিওএস মেশিন সরবরাহ, সাইবার নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়ন হলে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত হবে। সরকার ও ব্যাংকিং খাত একসঙ্গে কাজ করলে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। 

এএনএম মাহফুজ, এএমডি অ্যান্ড চিফ বিজনেস অফিসার, ব্যাংক এশিয়া 
 

আরও পড়ুন

×