ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া কাপ হকির দল ঘোষণা বাংলাদেশের, যারা আছেন স্কোয়াডে

এশিয়া কাপ হকির দল ঘোষণা বাংলাদেশের, যারা আছেন স্কোয়াডে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১২:৩২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ | ১২:৩২

চীনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এশিয়ার এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় মাঠে নামবে বাংলাদেশের তরুণরা। পজিশনভিত্তিক এই দলে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে মোট ২৪ জন খেলোয়াড় রয়েছেন।

দলে গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম ও মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্সে রয়েছেন মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম ও মো. তৈয়ব আলী।

মিডফিল্ডে আছেন মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক ও মো. বিশাল আহমেদ।

আর আক্রমণভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত ও মো. তাওসান হোসেন।

আসন্ন অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথ তৈরি করবে জুনিয়র এশিয়া কাপ। ফলে চীনের আসরে ভালো ফল করার পাশাপাশি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম লক্ষ্য। তরুণ এই দলকে নিয়ে আশাবাদী বাংলাদেশ হকি ফেডারেশন। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে দেশের জন্য সাফল্য বয়ে আনতে চান খেলোয়াড়রা।

আরও পড়ুন

×