ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পেস আক্রমণে আস্থা অধিনায়কের

পেস আক্রমণে আস্থা অধিনায়কের
×

পাকিস্তান সফরের অনুশীলনে ক্রিকেটাররা। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৬:৩১

টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশ নয় নম্বরে। পাকিস্তান আছে শীর্ষে। পরিসংখ্যান দিয়ে বিচার করলে এগিয়ে স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের ভারত সফর কিংবা শ্রীলংকার পাকিস্তান সফর বলছে, র‌্যাংকিং ম্যাচ জেতায় না। হয়তো আত্মবিশ্বাস দেয়।

পাকিস্তান সফরে টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ তাই র‌্যাংকিং নিয়ে ভাবছেন না। বরং টি-২০ দলে থাকা ক্রিকেটারদের বিপিএল ফর্ম পাকিস্তানে সিরিজ জয়ের আশা দেখাচ্ছে তাকে। মাহমুদুল্লাহ বলেন, 'যেভাবে বিগত কয়েকটা সিরিজে আমরা খেলেছি পাকিস্তান সিরিজ নিয়ে খুব আশাবাদী।'

টি-২০ র‌্যাংকিং সেরা দলের বিপক্ষে বাংলাদেশ সেরা তারকা মুশফিকুর রহিমকে পাচ্ছেন না। দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহর তাই দায়িত্ব বেশি। সঙ্গে তামিমকে পাশে চাইলেন তিনি, 'আমি এবং তামিম অবশ্যই অনুভব করি আমাদের দায়িত্বটা বেশিই থাকবে। টপ অর্ডারে তামিম, ডিপে আমার। এটা ঠিকঠাক করার চেষ্টা করবো। এছাড়া অনেকের ভিন্ন অর্ডারে ব্যাট করার মানসিক প্রস্তুতি রাখতে হবে।'

পাকিস্তান সফরে পাঁচ পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলে হাসান মাহমুদ নবাগত। বাকিদের পাঁচ-দশ বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। টি-২০ বিশ্বকাপ নিয়েও ভাবতে হবে। মাহমুদুল্লাহ বলেন, টি-২০ ক্রিকেটে বৈচিত্রময় পেসার খুব সহায়তা করে। বিপিএলে আমাদের পেসাররা ভালো করেছে। আমি তাই পাকিস্তানে স্পিনার নিয়ে চিন্তিত না। আমাদের পেস বোলিংটা বেশ অভিজ্ঞ। তাদের ওপর আস্থা রাখবো আমি।'

আরও পড়ুন

×