ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ক্রিজে জমে থেকেও ছোট সংগ্রহ বাংলাদেশের

ক্রিজে জমে থেকেও ছোট সংগ্রহ বাংলাদেশের
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৩:১০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৪:৪৮

আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় স্টেডিয়ামে ভালো সংস্কার নেই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ঘাস ধূসর রূপ নিয়েছে। আউট ফিল্ড যেন ন্যাড়া। উইকেটও সুবিধার নয়। রান তোলা কঠিন। কিন্তু উইকেট যত কঠিনই হোক ক্রিজে সেট হয়ে ৬ উইকেটে ১৩৬ রান নিশ্চয় ভালো সংগ্রহ নয়।

বাংলাদেশ প্রথম ম্যাচেও ঠিক এমনই রান তুলেছিল। করেছিল ১৪১ রান। শেষ ওভার পর্যন্ত অবশ্য লড়াই করে ওই ম্যাচে হারে মাহমুদুল্লাহরা। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও এ ম্যাচেই বাজে শুরু করে বাংলাদেশ। একপাশে তামিম দাঁড়িয়ে থাকলেও নাঈম, লিটনরা রান পাননি। তরুণ ওপেনার নাঈম এ ম্যাচে গোল্ডেন ডাকস মেরে ফেরেন। লিটন দাস ১৪ বল খেলে করেন ৮ রান। তার আগে নামা মেহেদি হাসান করেন ১২ বলে ৯ রান।

শুরুর ৪১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন তামিম। আফিফ হোসেনকে নিয়ে তিনি পরিস্থিতি সামাল দেন। কিন্তু দু'জনই ক্রিজে সেট হলেও দলকে বড় রানের দিকে নিয়ে যেতে পারেননি। আফিফ হোসেন ২০ বল খেলে ২১ রান তুলে আউট হন। ওপেনার তামিম ইকবাল ৫৩ বলে সাত চার ও এক ছয়ে ৬৫ রান করে সাজঘরে ফেরেন। এ ম্যাচেও রান আউটে কাটা পড়েন তিনি।

শেষ দিকে ব্যাট করা মাহমুদুল্লাহ খেলেন ১২ বলে ১২ রানের ইনিংস। হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে যান তিনি। তার সঙ্গে ব্যাট করে সৌম্য সরকার করেন ৫ বলে ৫ রান করেন। আমিনুলের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান।

পাকিস্তানের পেসাররা এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। তাদের পেস-সুইং এবং বোলিং ভ্যারিয়েশনে রান তুলতে হাঁসফাঁস অবস্থা হয় বাংলাদেশের। উইকেটের সুবিধাও অবশ্য পেয়েছেন তারা। মোহাম্মদ হাসনাইন ৪ ওভারে মাত্র ২০ রান খরচা করে তুলে নেন ২ উইকেট। অন্য পেসার শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে দেন ২২ রান। পেসার হ্যারিস রউফ ৪ ওভারে ২৭ রান দিয়ে শাহিনের মতো এক উইকেট তুলে নেন।

আরও পড়ুন

×