'আগেই বলেছিলাম, শোয়েব মালিক সম্মান পাবে না'
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৮
ফর্মের তুঙ্গে ছিলেন শোয়েব মালিক। এমনকি ঘরোয়া ক্রিকেটে এখনও তিনি সেরাদের একজন। তবে শুধু বয়সের কারণেই মালিক জায়গা পাচ্ছেন না পাকিস্তান দলে। আর এই বিষয়টি আগেই বুঝেছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তাই তিনি মালিককে অবসর নেওয়ার পরামর্শও দিয়েছিলেন।
হাফিজ জানিয়েছেন, 'আমি শোয়েব মালিককে আমার সঙ্গে অবসর নিতে বলেছিলাম। কারণ আমি অনুভব করেছিলাম যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে ওর প্রাপ্য সম্মান দেবে না। ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচে শোয়েবকে বাদ দেওয়ায় আমি হতাশ হয়েছিলাম। ওর কিন্তু একটি সম্মানজনক বিদায় প্রাপ্য ছিল। গত ২১- ২২ বছর ধরে ও পাকিস্তান দলকে সেরাটা দিয়েছে। যে ফিটনেস ওর, সেটা কমই দেখা যায়।'
বিশ্বকাপে শোয়েব মালিকের মতো একজন ক্রিকেটারকে না পাওয়াটা পাকিস্তানের জন্য দুর্ভাগ্যের। হাফিজ জানান, 'বিশ্বকাপে সে থাকলে দলে একজন সিনিয়র খেলোয়াড় থাকত। এখন এটা বলবেন না যে সে কাট পুল করতে পারে না। ২২ বছর ধরে খেলছে সে, আপনার কী মনে হয় সে এইসব শট খেলতে পারে না?'
- বিষয় :
- শোয়েব মালিক
- পাকিস্তান
- মোহাম্মদ হাফিজ
