ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

দেড় বছর পর সেঞ্চুরি তামিমের

দেড় বছর পর সেঞ্চুরি তামিমের
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৩:৪৩

ওয়েস্ট ইন্ডিজে ২০১৮ সালের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তামিম ইকবাল। তিন ম্যাচের মধ্যে প্রথম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি। এরপর কেটে গেছে ২৩ ইনিংস। পার হয়েছে এক বছর সাত মাস।

এর মধ্যে ঠিকতে বেরিয়েছে ব্যাটিংয়ে তামিমের বিবর্ণ চেহারা। ধীর ব্যাটিংয়ের জন্য সমালোচনা শুনতে হয়েছে দেশ সেরা ওপেনারকে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেটে দারুণ এক সেঞ্চুরি করে তার জবাব দিলেন তামিম। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ১২তম সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

তামিম ইকবাল এর আগে ২০১৮ সালের ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রভিডেন্স স্টেডিয়ামে ১৩০ রানের হার না মানা ইনিংস ও ওয়ার্নার পার্কে ২৮ জুলাই খেলেন ১০৩ রানের ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি ভালো ইনিংস খেলেছেন তামিম। কিন্তু চূড়ান্ত রূপ পায়নি সেগুলো।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচে হার না মানা ৮১ রান করেন তামিম। এরপর ইংল্যান্ড বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তামিম খেলেন ৮০ রানের ইনিংস। বিশ্বকাপে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। এছাড়া পুরো বিশ্বকাপে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচিত হন তিনি।

বিশ্বকাপের পরে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে এবং নেতৃত্ব ব্যর্থ হন তামিম। এরপর বিশ্রাম থেকে ফিরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজেও ব্যর্থ হন তিনি। টি-২০ ফরম্যাটে ধীরে ব্যাটিং করার জন্য হন সমালোচিত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও ধীরে ব্যাট করেন তিনি। সব খারাপের জবাব এক ঝড়ো ইনিংসেই দিয়ে দিলেন তিনি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসিবে ওয়ানডেতে সাত হাজার রানও করেছেন তামিম। 

আরও পড়ুন

×