ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রঞ্জি ট্রফির প্রাইজমানি বাড়িয়েছে ভারত

রঞ্জি ট্রফির প্রাইজমানি বাড়িয়েছে ভারত
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০৮:১৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০৮:১৬

আইপিএলের সৌজন্যে ভারতের ক্রিকেট বোর্ড এখন সবচেয়ে ধনী। রেকর্ড অর্থে টিভি ও ডিজিটাল স্বত্ব, স্পন্সরশিপে আয় হচ্ছে আকাশছোঁয়া। পুরুষদের পর নারীদের আইপিএল চালু হওয়ার পর সেটাতেও লাভবান হচ্ছে বিসিসিআই। এমন সময় ঘরোয়া ক্রিকেটে প্রাইজমানি বাড়িয়েছে বোর্ড। রঞ্জি ট্রফিতে পুরস্কার মূল্য এক লাফে বেড়েছে আড়াই গুণ। ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২ কোটির বদলে এখন থেকে পাবে ৫ কোটি রুপি।

পুরোনো কাঠামোয় এই অঙ্কটা ছিল আরও কম। বিজয়ী দল পেতো ২ কোটি রুপি। নতুন কাঠামোয় রানার্স আপ আর পরাজিত সেমিফাইনালিস্টদের প্রাইজমানিও বাড়ছে। রানার্স আপ দল পাবে ৩ কোটি আর সেমিফাইলিস্টরা পাবে ১ কোটি রুপি।

বেড়েছে ইরানি কাপের ক্যাশ প্রাইজও। আগের চেয়ে সেটি দ্বিগুণ করা হয়েছে। বিজয়ীরা ২৫ লাখ রুপির জায়গায় এখন থেকে ৫০ লাখ করে পাবেন। আগে রানার্স আপরা কোনও অর্থ পেতো না। এবার তারা পাবে ২৫ লাখ রুপি।

দুলীপ ট্রফিতেও এখন থেকে বিজয়ী দল ১ কোটি রুপি করে পাবে। রানার্স আপ দল পাবে ৫০ লাখ। রঞ্জির ওয়ানডে ট্রফি তথা বিজয় হাজারে ট্রফিতেও বিজয়ী দল পাবে ১ কোটি রুপি আর দ্বিতীয় স্থান অর্জন করা দল পাবে ৫০ লাখ।

এছাড়া সিনিয়র উইমেন্স ওয়ানডে ট্রফি বিজয়ীরা পাবে ৫০ লাখ রুপি। রানার্স আপ তার অর্ধেক। মেয়েদের টি-টোয়েন্টি ট্রফিতেও উল্লেখযোগ্য হারে প্রাইজমানি বেড়েছে। আগের তুলনায় ৮ গুণ বেশি! এখন থেকে বিজয়ী দল পাবে ৪০ লাখ রুপি। পরাজিত দল পাবে ২০ লাখ।

দুলিপ ট্রফি দিয়ে ভারতের নতুন ঘরোয়া মৌসুম শুরু হবে আগামী ২৮ জুন।

আরও পড়ুন

×