ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোমান সাম্রাজ্যের রানী দিয়া

রোমান সাম্রাজ্যের রানী দিয়া
×

গায়ে হলুদে দিয়া সিদ্দিকী

আমিরুল হক, নীলফামারী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৭:১৮

তীর-ধনুক হাতে জুটিবদ্ধ হয়ে আরচারিতে সাফল্যের লক্ষ্যভেদের পর এবার জীবন জয়ের লক্ষ্যভেদে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশের দুই সফল তীরন্দাজ রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

গতকাল মঙ্গলবার দিয়া ও সানার বাড়িতে পৃথকভাবে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার দুপুরে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

নীলফামারী জেলা সদরে দিয়াদের বাড়ি। বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি। তিন ভাইবোনের মধ্যে দিয়াই সবার বড়। মেয়ের পছন্দের মানুষকে তাঁর জীবনসঙ্গী করতে পারার আনন্দ ছিল বাবার চোখেমুখে। 

তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা চলছিল। অবশেষে তা চূড়ান্ত রূপ নিচ্ছে। রোমান সানা আনসারের ল্যান্স নায়েক পদে কর্মরত। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে।’ 

২০২১ সালের টোকিও অলিম্পিক এবং তার আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আরচারি ও ঢাকায় এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য আসে সানা-দিয়ার তূণে। এবার তাঁদের ভালোবাসার তীরও খুঁজে পেল কাঙ্ক্ষিত লক্ষ্য।

আরও পড়ুন

×