ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

অনুশীলনের সিদ্ধান্ত সোসিয়েদাদের, ভাবছে রিয়ালও

অনুশীলনের সিদ্ধান্ত সোসিয়েদাদের, ভাবছে রিয়ালও
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৩:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জার্মান বুন্দেসলিগার পর এবার ফুটবলের আশা জাগাচ্ছে স্প্যানিশ লা লিগা। লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ মঙ্গলবার থেকে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা এক সঙ্গে নয়, আলাদা আলাদা হয়ে অনুশীলন করবেন এবং অবশ্যই দর্শক শূন্য মাঠে।

স্পেনের সরকার ঘোষণা দিয়েছেন, যারা অপরিহার্য কোন কাজের সঙ্গে সম্পৃক্ত নন, বিশেষ করে যাদের অন্যদের সংস্পর্শে আসতে হয় না, তারা তাদের কাজ শুরু করতে পারেন। সরকারের এই ঘোষণার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে লা লিগার চলতি মৌসুমে ৪৬ পয়েন্ট নিয়ে চারে থাকা দলটি।

লা রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার সিদ্ধান্ত দিয়েছেন যারা অপরিহার্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন, তারা কাজে ফিরতে পারবেন। আমরা তাই প্রথম একাদশের আলাদাভাবে অনুশীলন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। জুবিয়েটায় মঙ্গলবার থেকে ফুটবলাররা অনুশীলন শুরু করবেন। তবে ফুটবলাররা বাসায় অনুশীলন করবেন নাকি জুবিয়েটায় সেই সিদ্ধান্তও নেওয়ার সুযোগ আছে তাদের।’

রিয়াল সোসিয়েদাদের এমন সিদ্ধান্তে অনুশীলন শুরুর কথা ভাবছে লা লিগার পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদও। তবে তারা কবে নাগাদ অনুশীলনে ফিরবে সেটা নিয়েই হচ্ছে আলোচনা। তবে সোসিয়েদাদ অনুশীলনে ফেরায় দ্রুতই তারাও মাঠে ফিরতে পারে।

রিয়াল মাদ্রিদের ফুটবলাররা লা লিগার প্রথম দল হিসেবে ১২ মার্চ কোয়ারেন্টাইনে যায়। বাস্কেটবল খেলোয়াড় থমকিনস করোনা শনাক্ত হওয়ায় তারা কোয়ারেন্টাইনে যায়। আর ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদের সদর দপ্তর। তবে স্পেনের রাজধানী মাদ্রিদে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেটাও মাথায় রাখতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।

আরও পড়ুন

×