ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চুক্তির আলোচনা ফাঁস, ক্ষেপলেন ন্যয়ার

চুক্তির আলোচনা ফাঁস, ক্ষেপলেন ন্যয়ার
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৩:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বায়ার্ন মিউনিখের সঙ্গে আগামী মৌসুমে চুক্তি শেষ হবে ম্যানুয়েল ন্যয়ারের। তার আগেই ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করতে চান এই গোলরক্ষক। বায়ার্ন মিউনখও তার সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী। কিন্তু তার সঙ্গে ক্লাবের চুক্তি নিয়ে আলোচনায় বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে গেছে। এ নিয়ে ক্লাবের ওপর বিরক্ত ন্যয়ার। তার মতে, যে বায়ার্নকে তিনি চিনতেন এটা সেই বায়ার্ন নয়।

প্রায় এক যুগ জার্মানির গোলবার সামলানো ম্যানুয়েল ন্যয়ার ২০১১ সালে বায়ার্ন মিউনিখে আসেন। শালকে থেকে জার্মানির সেরা ক্লাবে এসে এরই মধ্যে তিনি ১৮ শিরোপা জিতেছেন। বায়ার্ন মিউনিখের প্রভাবশালী ফুটবলারদের একজন তিনি। তবে বয়স হয়ে যাওয়ার সেই প্রভাব কমতে শুরু করেছে। ন্যয়ার বায়ার্ন মিউনিখের কাছে আরও পাঁচ বছরের নতুন চুক্তি চেয়েছেন। কিন্তু জার্মান গোলরক্ষকের বয়স ৩৪ হয়ে যাওয়ার সামনের এক বছরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি দিতে চায় বায়ার্ন।

চুক্তির মেয়াদ নিয়ে ক্ষিপ্ত নন ন্যয়ার। চুক্তির আলোচনা বাইরে চলে যাওয়ায় ক্লাবের ওপর বিরক্ত তিনি। কারণ অনেকেই ন্যয়ারের সমালোচনা করছেন। তার বয়স উল্লেখ করে বলছেন ‘এই বয়সে পাঁচ বছরের চুক্তি চাচ্ছে, বুদ্ধিহীন!’ ক্লাবের একহাত নিয়ে তাই ন্যয়ার জবাব দিয়েছেন, ‘সেই ২০১১ সাল থেকে ক্লাবের সঙ্গে আমার যে আলাপ হয়েছে তা কখনই বাইরে যায়নি। আর এখন! সব সংবাদ মাধ্যমের হাতে চলে যাচ্ছে। এটা ঠিক না।’

তিনি বলেন, ‘এটা আমাকে খুবই বিরক্ত করেছে। আমি যে বায়ার্নকে চিনতাম এটা সেই বায়ার্ন না। আমি যতদিন ফিট আছি খেলে যেতে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাবের আস্থা। আমিও বুঝি পাঁচ বছরের চুক্তি চাওয়া অযৌক্তিক। আমার বয়স এখন ৩৪। পাঁচ বছর পরে হবে ৩৯। সেজন্য আমাকে সবার কাছে ‘ননসেন্স’ প্রমাণ করার জন্য আলোচনার কথা ফাঁস করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

×