ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিততে গেলে আগ্রাসী হওয়ার দরকার আছে: তামিম

জিততে গেলে আগ্রাসী হওয়ার দরকার আছে: তামিম
×

বিমানবন্দরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলকে সংবর্ধনা। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৮

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জার্সির কলার উচিয়ে ক্রিকেট খেলেছেন আজিজুল হাকিম তামিম। নেতৃত্বে তিনি  আগ্রাসী ছিলেন, ব্যাট হাতেও ছিলেন আগ্রাসী। তার শরীরি ভাষাতেও দৃঢ়তা ফুঁটে উঠেছে। ওই তামিম এশিয়া কাপে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২৬০ রান করেছেন। বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু উইকেট।

তামিমের নেতৃত্বে যুবা এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। দেশে ফিরে বিমানবন্দরে যুবা দলের অধিনায়ক বলেন, ‘জিততে গেলে স্লেজিং করা, একটু আগ্রাসী হওয়ার দরকার আছে।’

ম্যাচে ওই স্লেজিংয়ের জবাব মুখে যেমন তেমনি ব্যাটেও দিয়েছেন তামিম। পাকিস্তানের বিপক্ষে ঝড়ো এক ফিফটি করেন তিনি। বিষয়টি নিয়ে জানান, একটা বলে ছক্কা মারতে গিয়ে মিস করেন তিনি। তখন পাকিস্তানের এক ক্রিকেটার তাকে স্লেজিং করে বলে- ‘তুমি বল দেখতে পাওনি’। পরে ছক্কা মেরে তামিম বলেন, ‘তোমরা কি বল দেখতে পাচ্ছো।’

গত বছর দুবাইতে যুবা এশিয়া কাপের শিরেপা জিতেছিল বাংলাদেশ। এবার ওই শিরোপা ধরে রাখা মূল লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ খেলে এনসিএল টি-২০তে জায়গা পাওয়া তামিম, ‘এশিয়া কাপ ধরে রাখা ছিল মূল লক্ষ্য। এবারও তা ধরে রাখেতে পারায় ভালো লাগছে।’

এশিয়া কাপ জয়ের এই আত্মবিশ্বাস আগামী বিশ্বকাপে কাজে লাগতে চান যুবা অধিনায়ক তামিম, ‘এশিয়া কাপ আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তান এবং ভারতের মতো দলকে হারানোয় আত্মবিশ্বাস বেশি থাকবে। সামনে যে সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে সেখানে ভালো করার চেষ্টা করবো।’ 

আরও পড়ুন

×