ঢাকা ম্যারাথনে ১০ হাজার জনের অংশগ্রহণ
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে দেশি-বিদেশি অ্যাথলেটসরা অংশ নেন। ছবি: আইএসপিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪৮
আজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী অংশ নেন। মোট ১০ হাজার ১২৭ জন ম্যারাথনে অংশ নেন। ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে আল-আমিন এবং নারী বিভাগে পাপিয়া খাতুন প্রথম হন। হাফ ম্যারাথনে আশিক আহমেদ এবং রিঙ্কি বিশ্বাস প্রথম হন।
১০ কিলোমিটার (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান ও নারী বিভাগে প্রিয়া আক্তার এবং ১০ কিলোমিটারে প্রথমবার অংশগ্রহণকারী পুরুষ বিভাগে তুহিন আল মামুন ও মহিলা বিভাগে সুমাইয়া আখতার প্রথম হন। ভেটেরান পুরুষ বিভাগে জসিম উদ্দিন ও মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম হন।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, ম্যারাথন শুধু প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দেশের সর্বস্তরের জনগণের মাঝে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে। ম্যারাথনে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান তিনি। সংবদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ঢাকা ম্যারাথন