‘বার্সায় যা ঘটছে, মেসি অবসরও নিতে পারে!’
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০১:৫৩
গেল কয়েক মৌসুম ধরে বার্সার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছেন না মেসি। ছোট ছোট চুক্তির মধ্যে শর্ত থাকছে ইচ্ছে করলেই তাকে বিনা শর্তে ছেড়ে দিতে হবে। চলতি মৌসুমে এ নিয়ে দু’বার গুঞ্জন বেরোলো বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন না মেসি। তাতেই জল্পনা-কল্পনা শুরু কোথায় যাবেন তাহলে মেসি!
বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো মনে করছেন, যার অধীনে মেসির উত্থান সেই গুরু পেপ গার্দিওয়াল দলে গিয়ে নতুন জুটি গড়তে পারেন মেসি। নয়তো যেতে পারেন জুভেন্টাসে। যার সঙ্গে এক দশকের প্রতিদ্বন্দ্বীতা সেই রোনালদোর সঙ্গে গড়তে পারেন জুটি। এর আগে অবশ্য আরও একটি গুঞ্জন ছিল। রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা করতে ইন্টার মিলানে যেতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
রিভালদো বলেন, ‘মেসি বার্সেলোনা ছাড়লে তাদের ড্রেসিংরুমের অবস্থা নাজুক হয়ে পড়বে। ক’মাস ধরে ক্লাবে যেসব ঘটনা ঘটছে মেসি অসবরও নিয়ে নিতে পারে। মেসির যখন বার্সার সঙ্গে চুক্তি শেষ হবে তখন তার বয়স হবে ৩৪। আমি মনে করি, তারপরও খুব সহজে সে প্রিমিয়ার লিগে খেলে যেতে পারবে।’
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ও ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘চুক্তি শেষ হয়ে গেলে মেসি বার্সা ছাড়বে এটা দেখা খুব কষ্টের। আগামী মৌসুমটা সে বার্সায় থাকবে সেই আশাই করছি। কারণ চুক্তি থাকলেও তার ক্লাব ছাড়ার অধিকার আছে। মেসি চাইলে ম্যানসিটিতে যেতে পারে। জুটি গড়তে পারে গার্দিওয়ালার সঙ্গে। দারুণ রসায়ন ছিল তাদের। এর বাইরে অনেক এজেন্ট জুভেন্টাসে মেসি-রোনালদো জুটির স্বপ্ন দেখছেন সেটাও কিন্তু মিথ্যা নয়।’
- বিষয় :
- মেসি
- বার্সা ছাড়ার গুঞ্জন
- খেলা
- ফুটবল
- বার্সেলোনা