ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের দ্বিতীয় ব্রোঞ্জ

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের দ্বিতীয় ব্রোঞ্জ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ১৭:০৮

বাহরাইনে চলমান তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক তালিকায় যোগ হলো আরও একটি সাফল্য। বালিকাদের কাবাডি দলের পর এবার ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। এ নিয়ে এবারের আসরে দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ এবং দুটিই এলো কাবাডি থেকে।

বৃহস্পতিবার ঈসা স্পোর্টস সিটিতে স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্রোঞ্জ পদক লাভ করে লাল-সবুজের প্রতিনিধিরা। উল্লেখ্য, এশিয়ান যুব গেমসের বিগত দুটি আসরে বাংলাদেশের কোনো পদক ছিল না।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের কাছে হার দিয়ে। এরপর ইরান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। কিন্তু থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালের স্বপ্নভঙ্গ হয়। শেষ পর্যন্ত পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

আরও পড়ুন

×