ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপে পর্তুগাল

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপে পর্তুগাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১১:০১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১২:০১

হিসাবটা সহজই ছিল। আর্মেনিয়ার সঙ্গে জিতলেই বিশ্বকাপের টিকিট মিলবে পর্তুগালের। ড্র করলেও চলবে, শুধু হারা যাবে না। হারলে প্লে-অফে নেমে যেতে হবে। এমন একটা পরিস্থিতিতে লাল কার্ড থাকায় দলের তারকা ফুটবলার রোনালদোকেও খেলাতে পারেনি পর্তুগাল। তবে রোনালদোর অনুপস্থিতি এতটুকুও বুঝতে দেননি ব্রুনো ফার্নান্দেজরা। নিজেদের মাঠ পোর্তোতে আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়েছে তারা। 

দাপুটে এই জয় নিয়েই ইউরোপের চতুর্থ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব থেকে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাচ্ছে তারা। 

এদিন ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই প্রথম গোল পেয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধেই ৫ গোল। ম্যাচের বাকি সময়টাতে শুধুই গোল গুনে গেছেন দর্শক। যেখানে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভিস হ্যাটট্রিক করেছেন। জোড়া গোলের দেখা পেয়েছেন ফ্রান্সিসকো। এ নিয়ে টানা সাতটি বিশ্বকাপে খেলার সুযোগ আদায় করে নিয়েছে পর্তুগাল।

আরও পড়ুন

×