ঘূর্ণি সামলে ঢাকা টেস্ট পঞ্চম দিনে নিল আইরিশরা
বোলিংয়ে তাইজুল। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১৩:২৯ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ১৬:৫১
আয়ারল্যান্ডের ঘাড়ের ওপর ৫০৯ রানের বিশাল লক্ষ্য। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের স্পিন ত্রয়ীর ঘূর্ণি সামলে ওই রান তাড়ার স্বপ্ন সফরকারীরা দেখেনি। তবে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের দুই সেশন পার করে ঢাকা টেস্ট পঞ্চম দিনে নিয়েছে তারা। বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়েছে।
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাটিং ১৭৬ রান করেছে। শেষ দিন ব্যাটিংয়ে নামবেন ৩৪ রান করা কার্টুস ক্যাম্পার। তার সঙ্গী ১১ রান করা অ্যান্ডি ম্যাকব্রিনি। এর আগে তাইজুলের শিকার হয়েছেন অ্যান্ডি বালর্বিনি (১৩) ও পল র্স্টালিং (৯)। হাসান মুরাদ ফিরিয়েছেন কেদে কারমাইকেলকে (১৯) ও হ্যারি টেক্টরকে (৫০)। পেসার খালিদ হাসানের শিকার হয়েছেন লরকান টাকার (৭)। স্টিফেন দোহানিকে তুলে নেন তাইজুল।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ মাত্র ১০ মিনিট ও ৩ ওভার ব্যাটিং করে। আলো স্বল্পতায় শেষ সেশনে দুই ওভারের খেলা কম মাঠে গড়িয়েছে।
সাদমান-মুমিনুলের সেঞ্চুরি মিস: দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনার জয় ৬০ রান করে ফিরে যান। সাদমান সেঞ্চুরি আশা দিয়ে ৭৮ রানে অউট হন। মুমিনুলের আক্ষেপ আরও বেশি। তিনি ১০ চারের শটে ৮৭ রানে ক্যাচ দেন। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।
ফলোঅন করায়নি বাংলাদেশ: প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ফলোঅন থেকে এড়ানো ১১ রানে পিছিয়ে ছিল। বাংলাদেশ দল চাইলে দ্বিতীয় ইনিংসে তাদের পুনরায় ব্যাটিংয়ে পাঠাতে পারত। কিন্তু নাজমুল শান্তরা আইরিশদের ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামেন।
টাকার-নেইলের লড়াই: বাংলাদেশের রান চাপায় আয়ারল্যান্ড ৯৪ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়েন। টাকার ৭৫ রান করে অপরাজিত থাকেন। ৪৬ রানের ইনিংস খেলেন দোহানি। জর্ডান নেইল ৪৯ রান করে ফিরে যান। এর আগে ওপেনার পল র্স্টালিং ২৬ ও আন্দ্রে বালবির্নি ২১ রান করেন।
তাইজুলের তোপ: ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেকে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন পেসার খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজের দখলে গেছে একটি করে উইকেট।
মুশফিক-লিটনের সেঞ্চুরি: মুশফিকুর রহিমের ১৩তম সেঞ্চুরির ইনিংস ১০৬ রানে থামে। তিনি ২১৩ বল খেলে পাঁচটি চারের শট ইনিংস সাজান। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে আউট হন। তিনি আটটি চার ও চারটি ছক্কা দ্রুত দলের রান বাড়িয়ে নেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। ফিফটির আশা দেওয়া মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হন। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রান করে।
মুশফিকের জুটি: ঢাকা টেস্টে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করেন। লিটন দাস ও মুশফিকের জুটি দাঁড়ায় ৯০ রানের।
অ্যান্ডি ম্যাকব্রিনির ঘূর্ণি: প্রথম দিন আয়ারল্যান্ড হাতে থাকা ছয় বোলার ব্যবহার করলেও প্রথম চার ব্রেক থ্রুই দেন স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।
- বিষয় :
- মুশফিকুর রহিম
- তাইজুল ইসলাম
