ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রথমবারের মতো লন্ডন থেকে দেওয়া হবে ব্যালন ডি’অর

প্রথমবারের মতো লন্ডন থেকে দেওয়া হবে ব্যালন ডি’অর
×

ব্যালন ডি’অর ট্রফি। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২০:০৬ | আপডেট: ২৮ মে ২০২৬ | ২০:১৫

প্রথমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ১৯৫৬ সালে ইংলিশ ফুটবলার স্ট্যানলি ম্যাথিউসকে পুরস্কারটি দেওয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আয়োজকরা জানান, আগামী ২৬ অক্টোবর এই অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রতি বছর ফ্রান্সের প্যারিসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সেরা খেলোয়াড়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি দেয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর মূল প্রতিষ্ঠান ‘গ্রুপ লেকিপ’। লন্ডনে আয়োজনের ভেন্যু কোথায় হবে তা জানানো হয়নি।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটিতে বহু বছর ধরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য ছিল। গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের উইঙ্গার ওসমানে দেম্বেলে।

আরও পড়ুন

×