ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

গ্লাভস হাতে পূর্ণাঙ্গ অনুশীলনে মার্টিনেজ 

গ্লাভস হাতে পূর্ণাঙ্গ অনুশীলনে মার্টিনেজ 
×

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:৪৭

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোমেরোদের মতোই অবিচ্ছেদ্য নাম গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা, বিশ্বকাপের মতো শিরোপা জয়ে তার নাম লেখা আলাদাভাবে। কিন্তু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আগে অ্যাস্টন ভিলা গোলরক্ষকের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ভক্তদের অস্বস্তিতে ফেলেছিল। 

গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলের ইনজুরিতে পড়েন দিবু। বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রীতি ম্যাচে তিনি খেলতে পারেননি। তার জায়গায় রুল্লি ছিলেন গোলবারের নিচে। আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন কানসাস সিটিতে বিশ্বকাপ যাত্রা শুরু করবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুরুর ম্যাচে ৩৩ বছর বয়সী মার্টিনেজ খেলতে পারবেন কিনা নিশ্চিত নয় এখনো। তবে স্বস্তির খবর হচ্ছে, দুই হাতে গ্লাভস পরে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছেন গোলরক্ষক দিবু। সংবাদ মাধ্যম জানিয়েছে, বাকি দিনগুলো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারলে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকবেন তিনি। 

গোলবারের নিচে দারুণ মৌসুমে পার করেছেন দিবু মার্টিনেজ। তার দল প্রিমিয়ার লিগে সেরা চারে শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। যাতে বড় ভূমিকা ছিল সাবেক আর্সেনাল গোলরক্ষকের। ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেরও জায়গা পেয়েছেন তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে পড়েছে। তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আরও পড়ুন

×