ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২০:৩২

কাতার বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসি বলেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। এরপর তার নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপরও খেলা চালিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। এবার নিজের ৬ষ্ঠ বিশ্বকাপে মাঠে নামছেন তিনি। মেসির নেতৃত্বে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুক বেঁধেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সেই স্বপ্নপূরণ হোক, তা একেবারেই চাইছেন না ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

ইংল্যান্ডের এই তারকা বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’

এদিকে একমাত্র অধিনায়ক হিসেবে পর পর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। তবুও মেসির হাতে শিরোপা দেখতে চাইছেন না ড্যান বার্ন। 

মেসির হাতে শিরোপা দেখতে না চাওয়ার কারণটাও অবশ্য ব্যাখ্যা করেছেন ড্যান বার্ন। তিনি বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।’

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আরও পড়ুন

×