ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ব্যবসা নাকি দেশের গর্ব, কোন পক্ষে বেকহ্যাম

ব্যবসা নাকি দেশের গর্ব, কোন পক্ষে বেকহ্যাম
×

বিশ্বকাপের সেমিফাইনালে বেকহ্যাম ইংল্যান্ডকে সমর্থন করবেন নাকি মেসিকে। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২২:৩২

ফাইনাল হতে এক ধাপ দূরে ইংল্যান্ড। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শেষ চারে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ওই ম্যাচে জিতলে স্বপ্নের ফাইনালে পা রাখবে থ্রি লায়ন্সরা। তবে বড় ওই ম্যাচের আগে উঠেছে বড় এক প্রশ্ন। সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম ফাইনালে কাকে সমর্থন করবেন; ইংল্যান্ড নাকি লিওনেল মেসিকে। 

প্রশ্নটা ওঠারই কথা। লিওনেল মেসির বর্তমান ক্লাবের নাম ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ওই ক্লাবের অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক তারকা মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম। নিজের ক্লাবের খেলোয়াড়কে সমর্থন করাটাই স্বাভাবিক। অন্যদিকে যে জার্সি তিনি পরেছেন, যে দেশের হয়ে খেলেছেন, অধিনায়কত্ব করেছেন; সেই দেশের উত্তরসূরীরা বিশ্বকাপের ফাইনালে উঠলে খুশির জোয়ারে ভাসার কথা। 

প্রশ্নের উত্তর তাই হওয়ার কথা- মেসিকে নয় ইংল্যান্ডকে সমর্থন করবেন বেকহ্যাম। তবে ফুটবলীয় ব্যবসার কথা চিন্তা করলে উত্তরটা জটিল আকার ধারণ করবে। ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠলে সাবেক ফুটবলার হিসেবে গর্ব হবে বেকহ্যামের। দেশ সম্মান অর্জন করবে। এর বাইরে কোন লাভ বলতে গেলে সাবেক ইংলিশ মিডফিল্ডারের নেই। 

তবে মেসি ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি বিশ্বকাপের ফাইনাল খেললে অনেক লাভ বেকহ্যামের। তার ক্লাব ইন্টার মায়ামির বাজারদর বাড়বে। বড় স্পন্সর মিলবে। গ্যালারিতে ইন্টার মায়ামির  জার্সিতে মেসির খেলা দেখতে ভক্তরা ভিড় করে, সামনে সেটা আরও বাড়বে। ইন্টার মায়ামির পেছনে যে বিনোয়োগ বেকহ্যাম করছে, তখন তা সফলতার মুখ দেখবে। 

তবে ভক্তরা মনে করছেন, নিজ ক্লাবের ফুটবলার মেসির প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা থাকলেও, মেসির নামের সঙ্গে ব্যবসায়িক স্বর্থ জড়িয়ে থাকলেও সেমিফাইনালের ৯০ মিনিটে বেকহ্যাম ওসব ভুলে থ্রি লায়ন্সকে সমর্থন করবেন। বেলিংহামের জন্য গলা ফাঁটাবেন। অন্যভাবে চিন্তা করলে, ম্যাচে আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড যে-ই জিতুক হারবেন না বেকহ্যাম। 

আরও পড়ুন

×