ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্টার্কের বলে ফিরলেন সাদমান, ভাঙল ওপেনিং জুটি

স্টার্কের বলে ফিরলেন সাদমান, ভাঙল ওপেনিং জুটি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১২:৪৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১২:৫৫

সাদমানের বিদায়ে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। ইনিংসের নবম ওভারে স্টার্কের বলে সাদমানের ব্যাটের কানায় লেগে নাথান লায়নের তালুবন্দি হয়। ৩০ বলে ২০ রান করে থামেন সাদমান। তার ইনিংসে ছিল দুটি চার। সাদমানের বিদায়ের পর তানজিদের সঙ্গী হন মুমিনুল হক। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৬ রানে ব্যাট করছে বাংলাদেশ।

শুরুতেই জীবন পেলেন তানজিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জীবন পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে বড় শট খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সহজ সুযোগটি নিতে পারেননি নাথান লায়ন।

হ্যাজলউডের করা ষষ্ঠ বলটি ছিল ফুল লেংথের। তানজিদ সেটি খেলতে গিয়ে ব্যাটের কানায় বল তুলে দেন পয়েন্টের দিকে। লায়ন ক্যাচের জন্য এগিয়ে গেলেও বলের গতিপথ ঠিকমতো বুঝতে না পারায় সুযোগটি হাতছাড়া করেন।

জীবন পাওয়ার পর অবশ্য তানজিদ ও তার ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম মিলে বাংলাদেশকে নিরাপদ শুরু এনে দিয়েছেন। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান, কোনো উইকেট হারায়নি।

এর আগে ডারউইন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ। হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ১৯৮ রানে। একাই ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

আরও পড়ুন

×