ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

স্টার্ক-কামিন্সে পুড়ল পাকিস্তান

স্টার্ক-কামিন্সে পুড়ল পাকিস্তান
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৫:৫৬

গ্যাবায় অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের আগে চোখ ছিল নাসিম শাহর দিকে। তার দিকে চোখ ছিল বলেই পাকিস্তান কোচ কিংবা অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে কথা বলতে হলো নাসিমকে নিয়ে। ম্যাচের আগে পাকিস্তান কোচ মিসবাউল হক জানান, এই বয়সেই তার পেস বোলিংয়ের লাইনের ওপর দারুণ নিয়ন্ত্রণ। স্মিথ মজা করে বলেন, 'তার বয়স আমার অর্ধেক। মাত্র ১৬ বছরের এক তরুণের বিপক্ষে খেলতে হবে, মজার বটে।' সঙ্গে স্মিথ যোগ করেন, পাকিস্তান দলে যেহেতু এসেছে বিশেষ কিছু নিশ্চয় আছে।

পাকিস্তানের মাত্র ১৬ বছর বয়সী এক পেসারের অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটে অভিষেক হয়েছে। তবে প্রথম দিন তার বোলিং দেখা যায়নি। গ্যাবায় প্রথম দিন মিশেল স্টার্ক এবং প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ে পাকিস্তান ২৪০ রানে অলআউট হতেই দিন শেষ ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে নামবে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে আড়াইশ' রানের আগে ধসে যাওয়া পাকিস্তান নাসিম শাহ-শাহিন আফ্রিদির বোলিংয়ে ভর করে ওই রানে অস্ট্রেলিয়াকে থামানোর লড়াইয়ে নামবে।

গ্যাবা টেস্টে টস জিতে ব্যাটিংয় নেয় পাকিস্তান। দুই ওপেনার শান মাহমুদ এবং আজহার আলী দারুণ শুরু করেন। দু'জনে তুলে ফেলেন ৭৫ রান। এরপর কামিন্স-স্টার্কের ঝড় লাগে পাকিস্তান শিবিরে। ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে মাথা তুলে দাঁড়ানোর উপায় ছিল না পাকিস্তানের‌। তবে চারে নামা আসাদ শফিক ৭৬ রান করে দলের বিপর্যয় সামাল দেন।

শেষ দিকে উইকেটরক্ষক রেজওয়ান ৩৭ এবং লেগ স্পিনার ইয়াসির শাহ ২৬ রান করলে পাকিস্তান প্রথম ইনিংসে পায় ২৪০ রান। মিশেল স্টার্ক এবং কামিন্স ঝড়ে পাকিস্তানের ব্যাটিং স্থায়ী হয় ৮৬.২ ওভার। স্টার্ক তুলে নেন ৪ উইকেট। এছাড়া কামিন্স নেন ৩ উইকেট। অন্য পেসার জজ হ্যাজলউড তুলে নেন ২ উইকেট। অজি অফ স্পিনার নাথান লাইনের ভাগে তাই এক উইকেটের বেশি পড়েনি। সব মিলিয়ে তাই পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে অজি পেসারররা। পাকিস্তানও এখন শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং ইমরান খানে ভর করে অজিদের পেস বোলিংয়ে দুঃস্বপ্ন উপহার দেওয়ার আশা করেতই পারে।

আরও পড়ুন

×