ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নাঈম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নাঈম
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০১:০৪ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০১:৪৯

দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টকে চ্যালেঞ্জিং মনে করছে বাংলাদেশ এবং ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিংবা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সে কথা জানাতে দ্বিধা করেননি। আবার বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও চ্যালেঞ্জের কথা জানালেন। ভারতীয় কোচ রবি শাস্ত্রীর সুরও অভিন্ন। কিন্তু এই চ্যালেঞ্জের বাইরে দু'দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত। ইডেন গার্ডেনে উচ্ছ্বাসার ঐতিহাসিক এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

একাদশে এ ম্যাচে দুই পরিবর্তন এসেছে বাংলাদেশ। ইন্দোর টেস্টের একাদশে থাকা দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি মিরাজ নেই ঐতিহাসিক গোলাপি বলের এই টেস্টে। তবে তরুণ স্পিনার নাঈম হাসান একাদশে ঢুকেছেন। এছাড়া একজন স্পিনার কমিয়ে নেওয়া হয়েছে বাড়তি এক পেসার। প্রথম টেস্টের দলে থাকা আবু জায়েদ এবং ইবাদত হোসেনের সঙ্গে একাদশে ঢুকেছেন আল আমিন হোসেন। ভারতীয় একাদশে নেই কোন পরিবর্তন।

টস জিতে ব্যাট নেওয়ার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, উইকেট দেখে মনে হচ্ছে শুষ্ক এবং বেশ শক্ত। এটা ভেবেই আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমারা জানি এটা এক সাহসী সিদ্ধান্ত। একইভাবে এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা দলে দুই পরিবর্তন নিয়ে নামছি।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও জানান, 'টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। উইকেটে ঘাস আছে কিন্তু শক্ত উইকেট। তবে গোলাপি বলে প্রথম ১৫ ওভার উইকেট থেকে বিশেষ কিছু পাবো আশা করছি। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো দ্রুত এই বলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ভালো খেলা। এটি আমাদের দক্ষতা প্রমাণের ভালো সুযোগ। ভারতের হয়ে প্রথম গোলাপি বলে টেস্ট খেলতে পেরে আমরা গর্বিত।' 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, ইবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, রবিশচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা।

আরও পড়ুন

×