ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

'আমরা শুধু ভারতকে বল করতে আসিনি'

'আমরা শুধু ভারতকে বল করতে আসিনি'
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০২:২২

ইন্দোরে টস জিতে ব্যাটিং নেওয়াকে ভুল মনে করেননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শুক্রবার দিবারাত্রির টেস্টেও টস জিতে ব্যাটিং নেন মুমিনুল। কোচ আগে ব্যাট করার পক্ষে ঢাল ধরলেন। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ বললেন, ভারতে টেস্ট ম্যাচ জেতার ইচ্ছা থেকেই টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ।'

বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১০৬ রানে। দুই ঘণ্টা ৫৪ মিনিট খেলে ৩০.৩ ওভার মোকাবেলা করে অলআউট হন মুমিনুলরা। ডমিঙ্গো মেনে নিলেন বাজে একটা দিন গেছে দিবারাত্রির টেস্টে, 'অবশ্যই ভয়াবহ দিন ছিল আমাদের জন্য। তবে টস জিতে বোলিং না নেওয়ার কারণ হলো বাংলাদেশ এখানে ভারতের জন্য শুধু বল করতে আসেনি।'

তিনি বলেন, 'সবাই আশা করেছিল টস জিতে বোলিং নেবে। ভারত ৪০০ থেকে ৪৫০ রান করবে। এজন্য আমরা এখানে আসিনি। ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিততে হলে আগে ব্যাটিং নিতে হবে। উপমহাদেশে একশ'তে ৯৯ বারই আগে ব্যাটিং নেওয়া উচিত। আগে ব্যাট নেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।'

ডমিঙ্গো আগে ব্যাট করার পক্ষে যত যুক্তিই দিন না কেন, প্রথম দিনই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভঙ্গুর একাদশ নিয়ে দ্বিতীয় ইনিংসেও চ্যালেঞ্জ দেওয়ার মতো মানসিক পর্যায়ে নেই ব্যাটসম্যানদের। কোচের মতে, এটা খুবই হতাশাজনক অবস্থা।

আরও পড়ুন

×