ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বর আজহারউদ্দিনের ছেলে, কনে সানিয়া মির্জার বোন

বর আজহারউদ্দিনের ছেলে, কনে সানিয়া মির্জার বোন
×

আসাদ-আনামের আংটি বদল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৩

ভারতের সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গে বিয়ে হয়ে গেল ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার বোন আনাম মির্জার। খবর আনন্দবাজারের 

বিয়েতে মেরুন রঙের লেহেঙ্গা পরেছিলেন আনাম। এরে সঙ্গে গলায় ভারী গহনা আর হাতভর্তি চুড়িতে অপরূপা সাজে সেজেছিলেন তিনি।

সাজের দিক থেকে আনামের চেয়ে আসাদও কোনও অংশে কম যাননি। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে আসাদ পরেছিলেন ঘিয়া রঙের কুর্তা, তাতে ছিল হাল্কা বেগুনি রঙের কাজ। এছাড়াও মাথায় ছিল পাগড়ি। 

শুধু বর-কনে নয়, তাদের সঙ্গে তাল মিলিয়ে সেজেছিলেন সানিয়া মির্জাও। পরেছিলেন ময়ুর-রঙা লেহেঙ্গা, সঙ্গে মানানসই কুন্দনের সেট।

বেশ কিছু দিন ধরেই আনাম-আসাদের প্রেমের গুঞ্জণ ছড়িয়েছিল বাতাসে। কিন্তু কিছুতেই বিষয়টি স্বীকার করছিলেন না তারা। পরে চলতি বছরের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনম। ছবিতে লেখা ছিল ‘ব্রাইড টু বি’। সে সময় আজহার জানিয়েছিলেন, ছেলে আসাদের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সানিয়ার বোন। অবশেষে শেষ হল প্রতীক্ষা। এক হল চার হাত।

এর আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেন আনাম। কিন্তু তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায় আকবর-আনামের।

আরও পড়ুন

×