লিভারপুলকে নিয়ে জিদানের রসিকতা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০১:২৭
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ধারেভারে তারা এবারও ইউরোপ সেরার লড়াইয়ে অন্যতম ফেভারিট। গত বছর আরেক ইংলিশ ক্লাব টটেনহামকে ফাইনালে হারিয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। তার আগেরবার রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হার মানে অল রেডসরা। তাই অতীতের হিসেব-নিকেশের বাহিরে অনুমিতভাবে লিভারপুল এখন লস ব্লাঙ্কোসদের জন্যও কঠিন প্রতিপক্ষ।
তাইতো শেষ ষোলোর ড্রয়ের আগে এমন প্রশ্ন জিনেদিন জিদানের টেবিলে। লিভারপুলের সামনে পড়তে চান কি-না এমন প্রশ্নের জবাবে জিজু করলেন একটু রসিকতা। বললেন, 'এবার যদি লিভারপুলেকে প্রতিপক্ষ হিসেবে পাই, তাহলে তাদের বিদায় করে দেবো।'
অবশ্য লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলছেন ভিন্ন কথা। অন্যদের হুমকি দিয়ে রাখলেন তিনি। বলছেন কেউই চায় না প্রতিপক্ষ হিসেবে লিভারপুলকে পেতে। গত কয়েকটা বছর লিভাপুল যেভাবে এগোচ্ছে তাতে অন্যদের সমীহ করাটাও স্বাভাবিক। এমনটা মনে করছেন রবার্টসন, 'আমার মনে হয় কেউই চায় না লিভারপুলের সঙ্গে পড়তে। শেষ দুই বছরে আমাদের উন্নতিই এমন পরিবেশ তৈরি করেছে।'
চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল ক্লাব রিয়াল। তাদের ঝুলিতে আছে রেকর্ড ১৩বার শিরোপা জিতেছে তারা। সবশেষ টানা তিন বছর-২০১৬, ২০১৭ ও ২০১৮ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মাদ্রিদের ক্লাবটি। তাও আবার জিদানের অধীনে। যেখানে লিভারপুল নেই ধারেকাছেও। তাদের নামের পাশে আছে ছয়টি ট্রফি। যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রিয়ালের চেয়ে এগিয়ে থাকবে জার্গেন ক্লপের শিষ্যরা।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- চ্যাম্পিয়নস লিগ
- রিয়াল-লিভারপুল
