ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

একশ' রানও হলো না সিলেটের

একশ' রানও হলো না সিলেটের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪২

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে ভালো সংগ্রহ তুলেও শেষ পর্যন্ত হারতে হয় সিলেট থান্ডার্সের। নিজেদের দ্বিতীয় ম্যাচেও শুরুতে ব্যাট করতে নেমেছিল হার্শেল গিবসের শিষ্যরা। কিন্তু তাদের ব্যাটিং হয়েছে ছন্নছাড়া। রাজশাহী রয়েলসের বিপক্ষে মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে মোসাদ্দেক হোসেনের দল।

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। শুরুটা তারা ভালোই করে। ওপেনিং জুটিতে তু্লে নেয় ৩৫ রান। দলের ৪১ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপরই ছন্নছাড়া দলে পরিণত হয় তারা। ওই ৪১ রানেই আউট হয়ে ফেরেন লংকান অলরাউন্ডার জীবন মেন্ডিস। সিলেটের চতুর্থ উইকেট পড়ে ৭২ রানে। শুরুর পাঁচ ব্যাটসম্যানের চারজন সেট হয়ে ফিরে যান। দলও ধসে যায় একশ' রানের আগে।

সিলেটের হয়ে দুই ওপেনার রনি তালুকদার এবং জনসন চার্লস যথাক্রমে ১৯ ও ১৬ রানের ইনিংস খেলেন। তিনি নেমে শুরুর ম্যাচে দারুণ এক ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন ফিরে যান ২০ রান করে। এরপর পাঁচে নেমে অধিনায়ক মোসাদ্দেক হোসেন ২১ বলে ২০ রান করে আউট হন। পরের ব্যাটসম্যানরা রান না পাওয়ায় রান বড় করতে পারেনি তারা।

রাজশাহীর হয়ে লেগ স্পিনার অলক কাপালি ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান খরচা করে নেন ৩ উইকেট। রবি বোপাবা এবং ফরহাদ রেজা দুটি করে উইকেট দখল করেন। অধিনায়ক আন্দ্রে রাসেল নেন একটি উইকেট। বিপিএলের অন্য আসরের মতো এবারের আসরেও রান খরা চলছে। এরই মধ্যে রংপুর ৬৮ রানে অলআউটের ঘটনা ঘটিয়েছে। আগের আট ইনিংসের মাত্র তিনটিতে ছাড়িয়েছে দেড়শ'।

আরও পড়ুন

×