ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অবসর ভেঙে টি-২০ ক্রিকেটে ব্রাভো

অবসর ভেঙে টি-২০ ক্রিকেটে ব্রাভো
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৭

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো টি-২০ অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে তিনি খেলতে চান বলে জানিয়েছেন। তবে টি-২০ ক্রিকেটে ফিরলেও অন্য দুই ফরম্যাটে তিনি ফিরছেন না বলেও উল্লেখ করেছেন।

ব্রাভো তার অবসর ভেঙে টি-২০ ক্রিকেটে ফেরার ব্যাপারে বলেন, 'আমার বলতে ভালো লাগছে যে, অবসর ভেঙে আমি আবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ক্রিকেটে ফিরছি। আমি যদি দলে ডাক পায় তবে ক্যারিবিয়দের হয়ে টি-২০ ফরম্যাটে প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার ফেরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এবং ভক্তদের জন্য খুশির হবে বলে মনে করছি।'

ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে মন দেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের আর্থিক দ্বন্দ্বের আন্দোলনে ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ আবার তাদের টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ ফিল সিমন্সকে ফিরিয়ে এনেছে। বোর্ড সভাপতিও পরিবর্তন হয়েছে। কিয়েরন পোলার্ডকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। দল নির্বাচক প্রক্রিয়াও খুবই স্বচ্ছ মনে হয়েছে ব্রাভো। তাই তিনি আবার ফেরার ঘোষণা দিলেন।

ব্রাভো বলেন, 'এই টিম ম্যানেজমেন্ট কথা বোঝে এবং ক্রিকেটারদের কথা শোনে। দলের সঙ্গে বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ করে। এটাই মূল পার্থক্য। ঠিক এই কারণেই আমার জন্য আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ হয়েছে। আমি অধিনায়ক, কোচ, প্রধান নির্বাচক এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। এরপরই এই সিদ্ধান্ত জানিয়েছি যে, আমি আবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য প্রস্তত।'

আরও পড়ুন

×