ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এবার ম্যালানের সেঞ্চুরি

এবার ম্যালানের সেঞ্চুরি
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪১

বঙ্গবন্ধু বিপিএলের শুরুতে মনে হয়েছিল এবারের আসর হবে স্থানীয় তারকাদের। বিপিএলের সপ্তম আসরে বড় তারকা কিছুটা কম। শুরুতে আবার সৌম্য সরকার, লিটন দাসরা ব্যাটে বেশ রান পাচ্ছিলেন। মুশফিক-তামিম-নাঈমরাও খেলেছেন ভালো ইনিংস। কিন্তু বঙ্গবন্ধু বিপিএলের শুরুর দুই সেঞ্চুরিই গেল বিদেশিদের নামে।

প্রথমে সিলেট থান্ডার্সের ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরি দেখান। মঙ্গলবার কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড ম্যালান পেলেন সেঞ্চুরি। রাজশাহী রয়েলসের বিপক্ষে তিনি খেললেন পুরোপুরি ১০০ রানের ইনিংস। তারপরও কুমিল্লা তুলল ৮ উইকেট হারিয়ে ১৭০ রান। কারণ ম্যালান ছাড়া রাজশাহীর বোলিং তোপের সামনে টিকতে পারেননি কেউ।

শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লা তাদের লংকান ওপেনার ভানুকা রাজাপাকশেকে হারায়। দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান করেন মাত্র ১০ রান। ওপেনিং নয়তো তিনে খেলা সৌম্য এ ম্যাচে ব্যাট করতে নামেন চারে। তিনি করেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। কুমিল্লার আর কোন ব্যাটসম্যান রান পাননি। দলটির অধিনায়ক দাশুন সানাকা করেন ১১ রান। তবে ম্যালান ছিলেন এ ম্যাচে অপ্রতিরোধ্য। তার ব্যাট থেকে নয়টি চার ও পাঁচটি ছক্কা বের হয়।

রাজশাহীর শুরুর তিন বোলার ভালো বোলিং করেন। আন্দ্রে রাসেল ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। পাকিস্তান পেসার মোহাম্মদ ইরফান ৪ ওভারে দেন ২৩ রান। নেন ২ উইকেট। অন্য দিকে আফিফ হোসেন ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। কিন্তু কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম, আবু জায়েদরা দুই-এক ওভার করে বল করে রান দিয়ে ফেলেন। জায়েদ অবশ্য ২ ওভারে ২৪ রান দিলেও উইকেট নেন দুটি।

আরও পড়ুন

×