ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ওয়াটসনকে নিয়েই মাঠে নামছে রংপুর

ওয়াটসনকে নিয়েই মাঠে নামছে রংপুর
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০২:১৬

সেই ২০১৬ আসর থেকেই আওয়াজ উঠছে বিপিএলে আসছেন শেন ওয়াটসন। কিন্তু ওই বছর তো নয়ই, পরের দুটি আসরেও দেখা যায়নি অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। দলভুক্ত হয়েও পরে বিভিন্ন কারণে আর আসা হয়নি। শেষ হচ্ছে অপেক্ষার।

প্রথমবারের মতো আজ বিপিএলে নামছেন ৩৮ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান। গতকাল রাতে ঢাকায় পা রাখা ওয়াটসন আজ সন্ধ্যায় রংপুর রেঞ্জার্সের জার্সিতে খেলবেন খুলনা টাইগার্সের বিপক্ষে। এর আগে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হবে দুপুরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা প্লাটুন ম্যাচ দিয়ে।

রংপুর রেঞ্জার্স ওয়াটসনকে পাচ্ছে তাদের দরকারি সময়টায়। এ পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতেই হেরে গেছে দলটি। সর্বশেষ ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে তুলেছে প্রথম জয়। সেরা চারের লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার বাকি থাকা সাত ম্যাচের বেশিরভাগেই।

আরও পড়ুন

×