ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আইসিসির উচিত সবার ভারত সফর বন্ধ করা: মিয়াদাঁদ

আইসিসির উচিত সবার ভারত সফর বন্ধ করা: মিয়াদাঁদ
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪০

পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে যেতে অনিহা বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের। বিসিবি তাই টি-২০ সিরিজের জন্য পাকিস্তানে দল পাঠাতে আগ্রহী। কিন্তু পাকিস্তান তা মানতে নারাজ। পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য চাপ দিয়ে যাচ্ছে তারা। আবার তোপ দাগছে ভারতের ওপরও।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তাপ। যে কারণে দু'দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে আয়োজিত এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটার থাকলে ভারত ক্রিকেটার পাঠাবে না।

এতে দু'দেশের ক্রিকেট অঙ্গন আরও উত্তপ্ত হয়েছে। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দেশটির সাবেক উইকেটরক্ষক রশিদ খান বলেছেন, বাংলাদেশ যদি পাকিস্তানে টেস্ট সিরিজে হারে তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে পাকিস্তানের পয়েন্ট ব্যবধান কমবে। সেজন্য পাকিস্তানে খেলতে চায় না বাংলাদেশ!

এবার পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান জাভেদ মিয়াদাঁদ আইসিসির কাছে অনুরোধ করলেন, যেন ভারতে সব সদস্য দেশের সফর বাতিল করা হয়। তিনি বলেন, 'আইসিসির প্রতি আমার বার্তা সকল সদস্য দলের ভারত সফরে আসা বন্ধ করে দেওয়া হোক। তাহলেই আইসিসির বিচার কেমন বোঝা যাবে। আইসিসির বিচার বিশ্ব দেখতেও পাবে।'

মিয়াদাঁদ বলেন, 'আইসিসি এক পা এগিয়ে আসুক এবং সকল ক্রিকেট খেলুড়ে সদস্যদের বলুক ভারত সফরে না আসতে। কারণ ভারত আর কোনভাবেই নিরাপদ রাষ্ট্র নয়। তার থেকে অন্য দেশই ক্রিকেট খেলার জন্য ভালো। কারণ ভারত নিজেদের লোকদের মধ্যেই সংঘাতে মেতেছে। সেখানে কি হচ্ছে একবার দেখুন। অবশ্যই ভারতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়া উচিত।'

আরও পড়ুন

×