ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হৃদরোগে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

হৃদরোগে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
×

ভারতের সৌরাষ্ট্র দলের উইকেটকিপার ব্যাটসম্যান অভি বরোট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৫:২০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৫:২০

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের সৌরাষ্ট্র দলের উইকেটকিপার ব্যাটসম্যান অভি বরোট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, 'সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অভি বরোটের অকাল মৃত্যুতে সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই ক্রিকেটার।' বরোট রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্য ছিলেন।

২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। অফ স্পিন বলও করতেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে তার। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি ম্যাচে তাঁর রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।

আরও পড়ুন

×