ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিউশন

ইউটিউবে এআই উন্মাদনা

ইউটিউবে এআই উন্মাদনা
×

আলাউদ্দিন আলাদিন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১০:০১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১১:৩০

বিশ্বে ভিডিও কনটেন্ট তৈরির জগতে এখন যেন উন্মাদনা চলছে। যার নেতৃত্বে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভয়েসওভার, ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইন, এমনকি পুরো ভিডিও তৈরিসহ সবখানে শুধু এআই। কিছুদিন আগেও ইউটিউবারকে কয়েকজন মিলে কাজ করতে হতো। সময়ের আবর্তে এখন শুধু কম্পিউটার আর কিছু এআই টুল দিয়েই তৈরি হচ্ছে লাখো ভিউ পাওয়া ভিডিওচিত্র।

ইউটিউবে এআই উত্থান

২০২৩ সালের শেষদিক থেকে ইউটিউবে এআই জেনারেটেড কনটেন্টের সংখ্যা দ্রুত বেড়েছে। চ্যাটজিপিটি, জেমিনির মতো জেনারেটিভ এআই মডেল এখন অনায়াসে স্ক্রিপ্ট লেখার কাজ করছে।

২০২৪ সালের ইউটিউব ট্রেন্ড রিপোর্টে বলা হয়, বর্তমানে প্রতি মিনিটে ইউটিউবে যে ৫০০ ঘণ্টার ভিডিও আপলোড হয়, তার অন্তত ২০ শতাংশে এআই টুল ব্যবহৃত  হয়। এই পরিসংখ্যানই প্রমাণ করে, ভিডিও ইকোনমিতে এআই সময়ের অবিচ্ছেদ্য অংশ এখন।

কতটা সফল এআই কনটেন্ট

ইউটিউব কনটেন্ট ক্রিয়েশনে চলছে নীরব বিপ্লব। দুর্দান্ত ক্যামেরা ভিউ, ঝলমলে আলো, স্টুডিও ছাড়াই শুধু এআই টুলে গড়ে উঠছে হাজারো ইউটিউব চ্যানেল। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, শুধু এআই প্রযুক্তি ব্যবহার করে কি আদতে ইউটিউব চ্যানেলকে সফল করা সম্ভব? এমন প্রশ্নের সদুত্তর খুঁজতে হলে প্রথমে দেখতে হবে এআই আসলে কীভাবে ইউটিউব ইকোসিস্টেমে কাজ করছে, কতটা কার্যকর এবং কোথায় রয়েছে সীমাবদ্ধতা।

ইউটিউব ইকোসিস্টেম

ইউটিউবকে স্বয়ংক্রিয় ও তথ্যনির্ভর ইকোসিস্টেমে পরিণত করেছে এআই প্রযুক্তি। যার সফলতার পেছনে কয়েকটি মূল ক্ষেত্র দৃশ্যমান হয়।

কনটেন্ট তৈরি ও অপ্টিমাইজেশন

সাধারণত এআই টুলস ব্যবহার করে ভিডিওর স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার তৈরি, এমনকি স্বয়ংক্রিয়ভাবে ভিডিও এডিটিং করা সম্ভব। টেক্সট-টু-স্পিচ টুলস মানুষের মতো কণ্ঠস্বরে ভিডিওকে করে প্রাণবন্ত। আবার এআই পরিচালিত এডিটিং সফটওয়্যার হাজারো ক্লিপ থেকে সেরা সব অংশবিশেষ বেছে নিয়ে সুসংহত ভিডিও তৈরি করে দেয়। ফলে কনটেন্ট ক্রিয়েটররা অপেক্ষাকৃত কম সময়ে ও কম খরচে ভিডিও তৈরি করতে পারছেন, যা কনটেন্টের পরিমাণ বাড়াতে সহায়ক হিসেবে কাজ করছে।

ভিউ বিশ্লেষণ

ইউটিউবের সবচেয়ে জরুরি দিক হলো এর অ্যালগরিদম, যা সম্পূর্ণ এআইর ওপর নির্ভরশীল। এই অ্যালগরিদম দর্শকের ভিউয়ের ইতিহাস, লাইক ও সাবস্ক্রিপশন বিশ্লেষণ করে প্রাসঙ্গিক সব ভিডিও সুপারিশ করে। এআই প্রযুক্তির এমন সক্ষমতা ইউটিউবকে ব্যক্তিগত বিনোদন কেন্দ্রে রূপান্তর করেছে। ক্রিয়েটররা ইউটিউব অ্যানালিটিকস পদ্ধতির মাধ্যমে এআইর বিশ্লেষণ থেকে জানতে পারেন কোন ভিডিও ভালো পারফর্ম করছে, দর্শক কোথা থেকে আসছে আর ঠিক কতক্ষণ ভিডিও দেখছেন। এই ডেটা ব্যবহার করে তারা ভবিষ্যতের কনটেন্ট তৈরির পরিকল্পনা করতে পারেন।

সুরক্ষা ও মডারেশন

সারাবিশ্বে প্রতি মিনিটে কয়েকশ ঘণ্টার ভিডিও আপলোড হয় ইউটিউব চ্যানেলে। সুবিশাল এই পরিমাণ কনটেন্ট ম্যানুয়ালি রিভিউ করা প্রায় অসম্ভব। ইউটিউবের এআই মডারেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপলোড হওয়া সব ভিডিও স্ক্যান করে ক্ষতিকর কনটেন্ট (যেমন– ভুল তথ্য, সহিংসতা বা ঘৃণা) শনাক্ত করে আর তা অপসারণ করে। যদিও এই পদ্ধতি নিখুঁত হয় না। তবে ইউটিউবকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে টিকিয়ে রাখতে এআইর এমন ভূমিকা অনস্বীকার্য।
 

আরও পড়ুন

×