স্মার্ট আইডিয়া
বিশেষ সুরক্ষায় হোয়াটসঅ্যাপে যা করবেন
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৪
নিরাপত্তার প্রশ্নে হোয়াটসঅ্যাপে ঝামেলা নেই, তা কিন্তু নয়। কিন্তু অ্যাপটি এখন প্রায় সবার জন্যই অপরিহার্য। ফলে কীভাবে এ অ্যাপের নিরাপত্তা সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। কয়েকটি পরামর্শ মেনে এ অ্যাপের প্রাইভেসি নিশ্চিত করা সম্ভব।
কম্পিউটার পিসি, ল্যাপটপ, স্মার্টফোন ছাড়াও একাধিক ডিভাইসে অ্যাপের ওয়েব সংস্করণ খুলে না রাখাই শ্রেয়। অবশ্যই সব ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগআউট হতে হবে। কম্পিউটারে খোলা হোয়াটসঅ্যাপ পেজটির ডান দিকে ওপরের কোণে থ্রি ডট অংশে ক্লিক করতে হবে। এরপর সেটিংস মেন্যু থেকে প্রাইভেসি অপশনে গিয়ে স্ক্রিন লক অপশনে ক্লিক করলে স্ক্রিনে মেসেজ বক্স দৃশ্যমান হবে। এতে ক্লিক করে নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড তৈরি করতে হবে। ফলে স্ক্রিন লক করে রাখা সম্ভব।
ফলে কেউ আর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে চ্যাটবক্স ব্যবহার করতে পারবে না। সংস্থার তথ্যমতে, সব চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত হয়। ফলে তৃতীয় কারও পক্ষে ভেতরের কথোপকথনে প্রবেশ করার সুযোগ থাকে না। চ্যাট যদি সুরক্ষিত রাখতে হয়, অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় রাখা প্রয়োজন। এ জন্য প্রথমে সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্ট থেকে
টু স্টেপ ভেরিফিকেশন সচল করতে হবে।
ইমেইল বা অ্যাপে আসা অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। কারণ, এতে ডিভাইসের ভেতরে অজ্ঞাতে ম্যালওয়্যার ইনস্টল হওয়ায় শঙ্কা রয়েছে। কোনোভাবে ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেলে শুধু হোয়াটসঅ্যাপ নয়; পুরো ডিভাইস অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
- বিষয় :
- হোয়াটসঅ্যাপ
